কেমন হবে Samsung Galaxy A52 5G ? দেখে নিন এক নজরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেমন হবে Samsung Galaxy A52 5G ? মোবাইল কোম্পানি স্যামসাং জানুয়ারিতে মোট ৯টি ফোনের জন্য ট্রেডমার্ক ফাইল করেছিল, তার মধ্যে ছিল Samsung Galaxy A52 স্মার্টফোন। Onleakes নামে পরিচিত প্রখ্যাত টিপস্টার Steve Hemmerstoffer সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ভয়েসে ফোনটির প্রথম রেন্ডার সামনে এলো।

আরও পড়ুনঃ গলছে বরফ, রাজনাথ আসরে নামতেই আন্দোলন ছেড়ে আলোচনার পথে একাধিক কৃষক

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে  এই স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে Galaxy A51 এবং Galaxy A52-এর বিশেষ কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না। Onleaks-এর রেন্ডার অনুযায়ী,Galaxy A52 5G ৬.৫ ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে। এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউট ডিসপ্লের উপরের দিকে মাঝখানে আছে। এই ফোনের পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরা মডিউলের আকৃতি আয়তকার। স্যামসাং গ্যালাক্সি এ৫১-এর ডিজাইন অনুসরণ করা হয়েছে।

কেমন হবে Samsung Galaxy A52 5G ? সম্প্রতি Onleakes তার পোস্টে লিখেছেন,”এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিন্সর থাকতে চলেছে। এছাড়াও থাকবে ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনের ডাইমেনশনও তিনি উল্লেখ করেছেন। Samsung Galaxy A52 5G আকৃতিতে ১৫৯.৯x৭৫.১x৮.৪ মিমি হবে। এছাড়াও ফোনটির আনুমানিক দাম হতে পারে ৪৯৯ ডলার, যা প্রায় ৩৬,৮০০ টাকার সমান।” প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের এর পূর্ববর্তী মডেল Galaxy A51  লঞ্চ হয়েছিল ২২,৯০০ টাকায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত