সাত পথচারীকে পিষল বেপরোয়া গাড়ি, কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাঘাযতীনের পর এবার চিংড়িঘাটা ক্রসিং। পরপর সাত পথচারীকে পিষল বেপরোয়া গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হল ১ জনের। ভাইফোঁটার দিনে জোড়া মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল কলকাতা। শনিবার বিকেলে চিংড়িহাটা ক্রসিংয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাতজন পথচারীকে পিষে দিল একটি গাড়ি।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি রক্ষাকরে চাকরি দিন, ভাইফোঁটার দিনে দিদিকে কাতর আর্জি ‘বঞ্চিত’ ভাইদের!

ঘটনার জেরে মৃত্যু হয়েছে একজনের। এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন ছয় জন। ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়িটি একটি প্রাইভেট কার। সেই গাড়িতে শুধু চালক নন, ছিলেন তাঁর পরিবারও। কিন্তু কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়।

চিংড়িঘাটা ক্রসিংয়ে বেপোরোয়া গাড়ি সাত পথচারীকে পিষে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে মুহুর্তে। ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। ঘাতক গাড়ি এবং তাঁর চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সূত্রের খবর, আচমকাই নিয়ন্ত্রন হারায় গাড়িটি। মুহুর্তেই ঘটে যায় দুর্ঘটনা। আপাতত গাড়িটি পরীক্ষা করা হচ্ছে, সেটিতে কোন যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা তা জানতে।

সাত পথচারীকে পিষল বেপরোয়া গাড়ি

সাত পথচারীকে পিষল বেপরোয়া গাড়ি, কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১
সাত পথচারীকে পিষল বেপরোয়া গাড়ি, কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১

প্রসঙ্গত, ভাইফোঁটার দিন সকালেই একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় সাক্ষী হয় মহানগর। মৃত্যু হয় এক স্কুটার আরোহীর। বাঘাযতীন উড়ালপুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারে ধাক্কা দেয় একটি বাস। মৃত আরোহীর নাম শুভজিৎ সুর। চলন্ত বাসটি থেকে লাফিয়ে পালান চালক। উড়ালপুলের ঢাল বরাবর গড়াতে থাকে বাস। শেষে বাসেরই এক যাত্রী সেটিকে থামান। বাস চালককে খুঁজছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত