আজকের রাশিফল: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (Horoscope Today) আজ বুধবার, সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আজ ফাল্গুন কৃষ্ণা ষষ্ঠী তিথি। চাঁদ আজ তুলা রাশিতে অবস্থান করছে এবং সূর্য কুম্ভ রাশিতে রয়েছে। দিনের শুরুতে স্বাতী নক্ষত্র এবং পরে বিশাখা নক্ষত্রের প্রভাব থাকবে। সারাদিন থাকবে বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগ, যা আর্থিক ও কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করবে। কিছু রাশির জন্য আজকের দিন অত্যন্ত শুভ হতে চলেছে, আবার কিছু রাশিকে থাকতে হবে সতর্ক। আসুন জেনে নিই আজকের রাশিফল। (আরও পড়ুনঃ বজরংবলীর আশীর্বাদ আছে আপনার ওপর, কিভাবে বুঝবেন? এই ৬ ঘটনা ইঙ্গিত দেয়)
সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ! বুধবার বৃদ্ধি যোগ, অর্থলাভের সম্ভাবনা এই রাশিগুলির জন্য

মেষ রাশি (Aries): আজ দীর্ঘদিনের পারিবারিক সমস্যার সমাধান হবে, মানসিক শান্তি পাবেন। ঋণ সংক্রান্ত চিন্তা থাকলেও তা সহজেই মিটবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের বিরোধিতা সত্ত্বেও সাফল্য পাবেন।


বৃষ রাশি (Taurus): পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে। চাকরিজীবীদের দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন, তবে অযথা বিতর্ক এড়িয়ে চলুন।
মিথুন রাশি (Gemini): বিদেশি বাণিজ্যে লাভের সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের জন্য আজ কিছু বাধা আসতে পারে। বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন।
কর্কট রাশি (Cancer): বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন। চাকরিপ্রার্থীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।


সিংহ রাশি (Leo): আজ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। ব্যবসায় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। জমানো টাকা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি (Virgo): সহকর্মীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। আজ নতুন সম্পর্ক তৈরি হতে পারে। আয় বাড়বে, তবে শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন।
তুলা রাশি (Libra): মাইগ্রেন ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে। বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে। পাওনা টাকা পেতে দেরি হতে পারে। ব্যবসায় লাভের যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি (Scorpio): আজ ঋণ দেওয়া টাকা ফেরত আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিন শুভ। অহেতুক বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে।

ধনু রাশি (Sagittarius): অপরিচিত কাউকে বিশ্বাস করে আর্থিক লেনদেন করবেন না। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ঋণ নেওয়ার পরিকল্পনায় আইনি জটিলতা আসতে পারে।
মকর রাশি (Capricorn): কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে সফল হবেন। নিকট আত্মীয়ের শারীরিক অবনতি হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন।
কুম্ভ রাশি (Aquarius): বাড়ি কেনার সুযোগ আসতে পারে। লগ্নির জন্য উপযুক্ত দিন। অর্থসংক্রান্ত সমস্যার সমাধান হবে। তবে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন।
মীন রাশি (Pisces): খরচ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। আইনি সমস্যায় পড়তে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো।







