সোমবারের আকাশে একসঙ্গে সক্রিয় ইন্দ্র যোগ ও বৈধৃতি যোগ। তার সঙ্গে কৃষ্ণা নবমী তিথি, শতভিষা ও পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রভাব— সব মিলিয়ে ১১ মে দিনটি জ্যোতিষ মতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহাদেবের আশীর্বাদে কিছু রাশির জীবনে সাফল্য, অর্থলাভ ও সুসংবাদের ইঙ্গিত মিলছে। আবার কয়েকটি রাশিকে কর্মক্ষেত্রের চাপ, আর্থিক টানাপোড়েন কিংবা মানসিক ক্লান্তির মুখেও পড়তে হতে পারে। আজকের গ্রহ-নক্ষত্রের অবস্থান কার ভাগ্যে কী লিখে রেখেছে, জেনে নিন বিস্তারিত রাশিফলে।
মেষ
আজ একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। অফিসে বাড়তি দায়িত্ব ও কাজের চাপ মানসিক ক্লান্তি বাড়াতে পারে। ব্যবসাতেও কিছু জটিল পরিস্থিতি সামলাতে হবে। তবে পারিবারিক ও দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে।


বৃষ
দিনটি শুভ ফলদায়ক। পরিকল্পিত কাজ সম্পন্ন হবে সহজেই। রাজনৈতিক বা জনসংযোগমূলক কাজে যুক্তদের প্রভাব বাড়বে। তবে নতুন কোনও উদ্যোগ শুরু করার জন্য সময় খুব একটা অনুকূল নয়। অসমাপ্ত কাজ দ্রুত শেষ করাই বুদ্ধিমানের।
মিথুন
আজ মন ভালো থাকবে। সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মক্ষেত্রে সিনিয়রদের প্রশংসাও জুটতে পারে। পদোন্নতি বা নতুন দায়িত্ব নিয়ে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট
শুভ কাজে আগ্রহ বাড়বে। ব্যবসায় আজ নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে লাভ এনে দিতে পারে। তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করাই ভালো। জমি বা সম্পত্তি কেনাবেচার আগে সব নথি যাচাই করে নিন।


সিংহ
দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ আজ সম্পন্ন হতে পারে। বিরোধীদের কৌশল ব্যর্থ হবে। সংসারের আরাম-আয়েশে খরচ বাড়তে পারে। নতুন কাজে ঝাঁপ দেওয়ার আগে বাস্তব পরিস্থিতি বিচার করুন।
কন্যা
সন্তানের সাফল্যে গর্ব অনুভব করবেন। বহুদিনের ইচ্ছাপূরণ হতে পারে আজ। ধর্মীয় কাজে মন বসবে এবং সমাজসেবামূলক কাজেও আগ্রহ বাড়বে। তবে ব্যবসায়িক প্রতিযোগিতা কিছুটা চাপ তৈরি করতে পারে।
তুলা
আজ সারাদিন দৌড়ঝাপ ও খরচ বাড়ার সম্ভাবনা। পরিশ্রমের তুলনায় আয় কম হওয়ায় হতাশা তৈরি হতে পারে। মানসিক ও শারীরিক ক্লান্তি গ্রাস করলেও সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হবে।
বৃশ্চিক
অফিস ও ব্যবসা— দুই ক্ষেত্রেই কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত ফল না মেলায় হতাশ লাগতে পারে। তবে নিষ্ঠা ও সততা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের মূল্যায়ন করবেন।
ধনু
ব্যবসায় আটকে থাকা কাজ সম্পন্ন হবে। শত্রুপক্ষ সক্রিয় থাকলেও বুদ্ধির জোরে পরিস্থিতি সামাল দিতে পারবেন। বন্ধুদের সহযোগিতায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও উন্নতির ইঙ্গিত মিলছে।
মকর
কর্মক্ষেত্রে সিনিয়রদের সমর্থনে সম্মান বাড়বে। জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও জটিল সমস্যার সমাধান হতে পারে। তবে সন্ধ্যার পর শরীর নিয়ে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগ বাড়বে।
কুম্ভ
আজ অর্থভাগ্য উজ্জ্বল। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে, ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। দীর্ঘদিনের পারিবারিক অশান্তিও মিটতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় মন ভালো থাকবে।
মীন
চারদিক থেকেই লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনা ভবিষ্যতে সুফল দেবে। পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ছোটদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে।







