১৪ তারিখ গভীর রাতে আরজিকর হাসপাতালে যে গুন্ডাবাহিনীর অত্যাচারে বিধ্বস্ত হয়েছিল হাসপাতাল চত্বর, তারপরেই হাসপাতালে সুরক্ষা ব্যবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়। হাসপাতালের সমস্ত রকম সুরক্ষার জন্য কলকাতা পুলিশের হাত থেকে দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে। তারপর থেকেই আর জি কর হাসপাতালে সুরক্ষার দায়িত্বে রয়েছেন প্রায় একশ জনের বেশি কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর জওয়ান।
এর মধ্যে রয়েছেন বেশ কিছু সুরক্ষা বাহিনী কর্মী। কিন্তু এবার এই সুরক্ষা বাহিনীর দেখভাল নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে নালিশ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, আর জি কর হাসপাতালে মোতায়ন করা সিআইএসএফ জওয়ানদের উপযুক্ত থাকা খাওয়ার বন্দোবস্ত করেনি রাজ্য সরকার।


তাই স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি যদি দ্রুত এই ব্যবস্থা না করা হয় তাহলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। আর সে কারণেই আরজিকর ইসু তে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, বহিরাগত দুষ্কৃতীদের হাসপাতালের বাইরে তাণ্ডবের জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট।
হাসপাতালের নিরাপত্তায় তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআইএসএফ।







