নজরবন্দি ব্যুরো: হলিউডের জনপ্রিয় অভিনেতা জো লারা প্রয়াত। শনিবার সকাল ১১টায় বিমান দুর্ঘটনার খবর আসে। তাঁর সঙ্গে বিমানে থাকা আরও সাত যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হলিউডের জনপ্রিয় অভিনেতা জো লারা একটি চাটার্ড বিমানে সস্ত্রীক ওই বিমানে ছিলেন।
আরও পড়ুনঃ দ্বিবেদী মুখ্যসচিব হতেই রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বিপি গোপালিকা
ফ্লোরিডার পাল্ম বীচ থেকে রওনা দিয়েছিল ওই চাটার্ড বিমান। জানা গিয়েছে, আমেরিকার নেশভাইল শহরের এক হ্রদে যাত্রী সহ ভেঙে পড়ে সেটি। বিমানের সকল যাত্রীরই মৃত্যু হয়েছে। প্রসঙ্গত,২০১৮ সালে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন হলিউডের জনপ্রিয় অভিনেতা জো লারা। তাঁর দুই সন্তান রয়েছে। লারার স্ত্রী একজন ডায়েটেশিয়ান। রিল লাইফের টারজানের মৃত্যুতে শোকের ছায়া সিনে জগতে।
ওই চার্টার্ড বিমানটি নেশভাইল শহরের কাছেই পার্শি প্রেইস্ট হ্রদে ভেঙে পড়ার পর ডুবে যায়। ফেডেরাল অসামরিক বিমানবাহিনীর তরফে ঘটনার সত্যতা জানিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। গভীর রাতেই ওই হ্রদে উদ্ধারকাজ চালু হয়েছে। দমকল ও বিপর্যয় বাহিনীর প্রধান জানান,’শুধুমাত্র দেহগুলি উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।’



