নজরবন্দি ব্যুরোঃ দ্বিবেদী মুখ্যসচিব হতেই রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বিপি গোপালিকা, আলাপনের মুখ্যসচিবের মেয়াদ তিনমাস বাড়ানো হলেও আজ ইস্তফা দিয়েছেন তিনি। কাজে পটু, নিয়ম নীতিতে অভিজ্ঞ আলাপনকেই নতুন সরকারের শুরুর সময়ে মুখ্যসচিব পদে চেয়েছিলেন মমতা। কেন্দ্র তাঁর হ্যাঁ তে হ্যাঁ মেলালেও কদিন পরে সম্পুর্ণ বিপরীতে ঘুরে গিয়ে আচমকা এক নটিসে তাঁকে দিল্লি বদলি করেছিল।
আরও পড়ুনঃ আমলাতন্ত্রকে বাঁচিয়েছেন আলাপন, তিন বছরের জন্য মমতার মুখ্য উপদেষ্টা থাকবেন তিনিই


তারপর এক কথা শুরু হয়েছে রাজ্য-কেন্দ্রের নতুন সংঘাত। মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছিলেন প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্র। প্রাক্তন আমলা থেকে বিরধী দল সকলেই একবাক্যে মত প্রকাশ করেছিলেন এই বিষয়ে। তাঁদের মতে এই কাজ অনোইতিক-বেআইনি। তার পরেই আজ মুখ্যসচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন আলাপন। আগামী তিন বছরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা থাকবেন তিনি।
আলাপনের ছেড়ে যাওয়া পদে মুখ্যসচিব হিসেবে নিযুক্ত হলেন স্বরাস্ট্রসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আর তঁর জায়গায় স্বরাস্ট্রসচিবের জায়গায় বসছেন প্রাণিসম্পদ বিকাশ ও প্রশাসন কর্মিবর্গ দফতরের অতিরিক্ত সচিব গোপালিকা। আলাপনের বদলি নিয়ে কেন্দ্রের একাধিক নোটিসের প্রেক্ষিতে আজ মমতা জানিয়েছেন প্রথম সারির আমলাকে যেভাবে হেন্সথা করা হয়েছে, গোটা দেশে তা কখনো হয়নি। নানা আছিলায় শুধু বাংলাকে হেনস্থা করতে চায় কেন্দ্র। বাদ যাচ্ছেন না আমলারাও।







