নজরবন্দি ব্যুরোঃ আমলাতন্ত্রকে বাঁচিয়েছেন আলাপন, তিন বছরের জন্য মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা থাকবেন তিনিই, আজ নবান্নের বৈঠক থেকে একথাজানিয়ে একপ্রকার যুদ্ধ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক ধরেই কেন্দ্র রাজ্যের দড়ি টানাটানি চলছে তাঁকে নিয়েই।
আরও পড়ুনঃ দিঘা টু সুন্দরবন, আলাপনকে পাশে নিয়েই ইয়াসের রিপোর্ট দিলেন মমতা


দিন কয়েক আগেই ৩১ তারিখ সোমবার, সকাল ১০টায় তাঁকে দিল্লিতে কর্মিবৃন্দ ও প্রশিক্ষণ মন্ত্রকে আলাপনকে হাজিরা দিতে হবে জানিয়ে চিঠি দেইয়েছিল কেন্দ্র। রাজ্যকে বলা হয়েছিল, ক্যাবিনেট কমিটির বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের কাজে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে যেন রাজ্য সরকার মুখ্যসচিবের পদ থেকে অব্যাহতি দেয়। কিন্তু এই নির্দেশ মানেননি মুখ্যমন্ত্রী।
নাছোড় মমতা জনিয়েছিলেন ছাড়বেন না আলাপনকে। আজ দুপুরেই তিনি জানিয়েছিলেন চিঠি দিয়েছেন, বাকি সিদ্ধান্ত নেবে কেন্দ্র। তবে মমতার আর্জি খারিজ করে দেয় কেন্দ্র। জানানো হয়েছিল আগামী কালের মধ্যেই দিল্লিতে রিপোর্ট করতে হবে তাঁকে। খোদ মমতা বৈঠক থেকে জানিয়েছিলেন, এখন মুখ্যসচিবকে ডাকলে জনসেবার কাজে ক্ষতি হবে। এটা চিঠিতে উল্লেখ করেছিলাম। কিছু ক্ষণ আগে রাজ্যের কাজে আলাপনকে নিয়ে কেন্দ্র থেকে একটি চিঠি আসে। আলাপনকে দিল্লিতে যোগ দিতে বলা হয়েছে।


তার পরেই ইস্তফা দেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামী তিন বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে বহাল থাকবেন আলাপন। আজও বৈঠক থেকে মমতা জানিয়েছেন, ‘‘রাজনৈতিক প্রতিহিংসা। বিজেপি হেরেছে। এই জন্য ওঁরা এ সব করছেন। ওঁরা ভোট পরবর্তী হিংসা বলে চিৎকার করছেন। ওরা জাতীয় মানবাধিকার কমিশনে গিয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে। আমরা তো কোনও ভোট পরবর্তী হিংসা দেখতে পাইনি। আমরা জনসেবার জন্য, ইয়াস এবং করোনা পরিস্থিতিতে আলাপনের মেয়াদ বৃদ্ধি করেছিলাম। তাতে কেন্দ্র সিলমোহরও দিয়েছিল।’’
আমলাতন্ত্রকে বাঁচিয়েছেন আলাপন, আর তার কিছুক্ষণের মধ্যেই , নবান্ন থেকে বিকেলে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। সঙ্গে আলাপনের ইস্তফা প্রসঙ্গে মমতা জানিয়েছেন আজ আমলাতন্ত্রকে বাঁচিয়ে দিয়েছেন আলাপন। তাঁর এই অপমানে তাঁর পাশে আছেন বলেও জানিয়েছেন। সঙ্গে প্রশ্ন তুলেছেন, এভাবে মর্জি মত কাজ করছে কেন্দ্র, আমলারা কি চুক্তিভিত্তিক শ্রমিক। কেন্দ্র এসব করে যুক্তরাস্ট্রীয় কাঠামো ভেঙে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা। আর আলাপনকে মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়ে জানান, আলাপন নিজেই ইস্তফা দিতে চেয়েছিল, তবে এতো ব্রাইট অফিসারকে এখনই ছাড়বেন না তিনি, তাই আগামী তিন বছর মমতার মুখ্য উপদেষ্টা থাকবেন তিনি।







