Holiday List: ১০টি ছুটি কমছে নতুন বছরে, ২০২২ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২২ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। চলতি বছরের তুলনায় ১০ টি ছুটি কমছে আসন্ন নতুন বছরে। শুক্রবার নয়া ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য অর্থ দফতর। প্রকাশিত তালিকা অনুযায়ী ১০ টি ছুটির দিন এমন আছে যেদিন পড়েছে রবিবার। আবার শনিবারও রয়েছে কয়েকদিন। আর ছুটির দিন শনি – রবিবার পড়ে যাওয়ায় অনেক ছুটিই নষ্ট হবে ২০২২ সালে।

আরও পড়ুনঃ পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল, টিকিট পেলেন ফিরহাদ, অতিন, দেবাশিস

অর্থ দফতর প্রকাশিত তালিকা অনুযায়ী ছুটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটিতে এনআই অ্যাক্টে সাধারণ ছুটির দিনের উল্লেখ রয়েছে। দ্বিতীয় তালিকায় দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকার ছুটি দেয় এমন দিনগুলির উল্লেখ। আর তৃতীয় তালিকায় এমন কিছু ছুটির কথা বলা রয়েছে যেগুলি সমাজের কিছু কিছু অংশের জন্য নির্দিষ্ট। যেমন খ্রিস্টানদের জন্য ইস্টার স্যাটারডে, আদিবাসীদের জন্য হুল দিবস।

durga 1

তবে সরকারি কর্মীদের খারাপ খবর হল বেশ কিছু ভাল ছুটি নষ্ট হতে চপ্লেছে আসন্ন নতুন বছরে। এর মধ্যে উল্লেখযোগ্য গাঁধী জয়ন্তী। ২ অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী, সেদিন আবার রবিবার। ফলে জোড়া ছুটি নষ্ট। মে দিবস, বড়দিন, ছটপুজো, লক্ষ্মীপুজো, মহালয়া পড়েছে রবিবার! একই ভাবে নেতাজির জন্মদিন, গাঁধীজির জন্মদিনের মতো সেই তালিকায় পড়েছে ইদুজ্জোহা, ফতেহা-দোহাজ-দহমের দিন।

১০টি ছুটি কমছে নতুন বছরে, ২০২২ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন

১০টি ছুটি কমছে নতুন বছরে, ২০২২ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন
১০টি ছুটি কমছে নতুন বছরে, ২০২২ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত