KMC Election 2021: পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল, টিকিট পেলেন ফিরহাদ, অতিন, দেবাশিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। আজ প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আলোচনায় বসেন প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ওয়ার্কিং কমিটির ২১ জন সদস্য। আর তৃণমূল সুপ্রিম। সব আলোচনার পরে প্রার্থী তালিকায় চূড়ান্ত শিলমোহর দেন মমতা।

আরও পড়ুনঃ প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা, দেখুন কে লড়ছেন কোথায়?

উল্লেখ্য আপাতত কোনও মেয়র পদ প্রার্থী ঘোষণা করা হবে না। নির্বাচনে জয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে কে হবেন মেয়র। প্রার্থী তালিকায় এবার ভারসাম্য রাখা হয়েছে অভিজ্ঞ ও নতুনদের মেলবন্ধনের মাধ্যমে। ১৪৪ টি আসনের নাম ঘোষণা হল। পুরনো দের মধ্যে বাদ গিয়েছেন ৪২ জন। মহিলা প্রার্থী ৬৪ ও পুরুষ প্রার্থী ৮০ জন। সবাইকে অবাক করে ফের প্রার্থী হচ্ছেন ফিরহাদ হাকিম, অতিন ঘোষ, মালা রায়, দেবাশিস কুমার।

পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল, টিকিট পেলেন ফিরহাদ, অতিন, দেবাশিস

গতবারারে জয়ী ১২৬ জন প্রার্থীদের মধ্যে এবার টিকিট দেওয়া হল ৮৭ জন কে। বাদ গেলেন ৩৯জন। এই ৮৭ জনের মধ্যে নিজের এলাকায় ভোটে লড়বেন ৮০ জন। বাকিরা অন্য ওয়ার্ড থেকে লড়াই করবেন। প্রার্থী তালিকায় মহিলা প্রার্থীর শতাংশের বিচারে ৪৫%। প্রার্থী তালিকায় নাম নেই বাবুল সুপ্রিয়র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত