হাসপাতালে ভর্তি লাল-হলুদের হীরা, শনিবার অস্ত্রপ্রচারের সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগের মরশুম থেকে শিক্ষা নিয়ে এবছর নতুন করে দল সাজিয়ে আইএসএল খেলার পরিকল্পনা নিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। সেইমতো গতবারের স্কোয়াডের আমূল পরিবর্তন ঘটিয়ে এবছর দল সাজিয়েছিল শ্রীসিমেন্ট ম্যানেজমেণ্ট। সময় বদলালেও বদলায়নি লাল-হলুদের সেই পরাজয়ের ধারা। তবে শত ব্যর্থতার মাঝেও নিজের উজ্জ্বলতা বজায় রেখেছিল হীরা মণ্ডল। কিন্তু শেষম্যাচ খেলা হল না এই তারকার।

আরও পড়ুনঃ Russia-Ukraine War: ইউক্রেন ভূমে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া, পাঠানো হয়েছে হাসপাতালে

বর্তমানে ১৯ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে ঠেকেছে এসসি ইস্টবেঙ্গল। হাতে মাত্র একটা ম্যাচ। তাই জয় দিয়েই এবারের মতো লিগ শেষ করার পরিকল্পনা দলের ফুটবলারদের। একই স্বপ্ন দেখেছিলেন হীরা। কিন্তু শেষরক্ষা হলনা। নাকের হাড় ভেঙে যাওয়ার শনিবারের ম্যাচ না খেলেই শহরে ফিরতে হয়েছে তাকে।

অপরদিকে লাল-হলুদ রক্ষনের এই ভরসাযোগ্য তারকা না থাকায় কপালে ভাঁজ পড়েছে লাল-হলুদ কোচের। আগামীকালের জন্য সুনিলদের বিপক্ষে তার বিকল্প খুঁজতে গিয়ে হিমসিম খাচ্ছেন মারিও রিভেরা। গত বৃহস্পতিবার থেকেই বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি লাল-হলুদের হীরা। জানা গিয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালেই অস্ত্রোপচার হবে এই ডিফেন্ডারের।

হাসপাতালে ভর্তি লাল-হলুদের হীরা, আগামীকাল অস্ত্রপ্রচারের সম্ভাবনা 

hira mondal: নিজের ঘর বাঁচিয়েই বিপক্ষকে আক্রমণ, এই নীতিতেই নামছেন হীরা - sc east bengal footballer hira mondal is ready to play kolkata derby against atk mohun bagan | Eisamay
হাসপাতালে ভর্তি লাল-হলুদের হীরা, শনিবার অস্ত্রপ্রচারের সম্ভাবনা

এদিন হাসপাতালের বেডে শুয়েই জনপ্রিয় সংবাদ মাধ্যমকে হীরা বলেন, ‘‘চিকিৎসকরা জানিয়েছেন আমার নাকের হাড় ভেঙে বাম দিকে সরে এসেছে। অস্ত্রপ্রচার না করালে ভবিষ্যতে নিঃশ্বাস নিতে সমস্যা হবে। তাই আর আপত্তি করিনি।” তবে হীরাবিহীন লাল-হলুদ বেঙ্গালুরুর বিপক্ষে আদৌ কতটা কার্যকরী হয় সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত