নজরবন্দি ব্যুরো: ইলিশের তেল সুরক্ষা দিতে পারে করোনা সংক্রমনে, ইলিশ মানেই ভোজন রসিক বাঙালির সাধের রুপোলি শস্য। এবার করোনা সংক্রমনের থেকে এই ইলিশ সুরক্ষা দিতে যোগাচ্ছে ও ভরসা। সম্প্রতি একদল গবেষক দাবি করছেন,ইলিশের তেল করোনা সংক্রমনের ভয়াবহতা থেকে দিতে পারে সুরক্ষা!
আরও পড়ুনঃ চূড়ান্ত সাফল্যের শেষ ধাপে কোভ্যাক্সিন। ইতিহাসের দোরগোড়ায় ভারত।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিন্যাটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের গবেষণা পত্রে দাবি করেছেন এমনটাই। তারা অবশ্য বলেননি সরাসরি ইলিশের নাম। তবে তারা করোনা প্রদাহ রোধী যে বিশেষ খাদ্য উপাদানের কথা বলেছেন, তা রয়েছে সবচেয়ে বেশি ইলিশের মাছেই।
সিনসিন্যাটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘ সাইন্স অফ ফুড’ নামক পত্রিকায় সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করেন, করোনা রোগীর আইসিইউ নির্ভরতা কমিয়ে দিতে পারে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অনেকটাই। তাদের মতে এই অ্যাসিড এর আন্টি ইনফ্লামেটরি উপাদান কমাতে সাহায্য করে শরীরের করোনা সংক্রমন জনিত প্রদাহ।
বিশেষজ্ঞদের মতে, ওমেগা-৩ ফ্যাটি এসিড ফুড সাপ্লিমেন্ট হিসেবে খাওয়ার থেকে সরাসরি খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করা বেশি উপকারী। দেখা যাচ্ছে, এই অ্যাসিডটি- স্যামন, টুনা, র্সাডিনের মতো সামুদ্রিক মাছে থাকলেও, রয়েছে সামান্য পরিমাণে। তবে এই ওমেগা-৩ ফ্যাটি এসিড এর পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে ইলিশ মাছে।
১ কেজি ইলিশ মাছে রয়েছে বেশি পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বা বলা যেতে পারে করোণা সংক্রমণের সুরক্ষা। এছাড়াও ইলিশ হার্ট অ্যাটাকের ঝুকি সহ আরো একাধিক সমস্যার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তাই এক কেজির ইলিশ খান।
ইলিশের তেল সুরক্ষা দিতে পারে করোনা সংক্রমনে, তবে করোনা রোগীদের আইসিইউ নির্ভরতা কমাতে এই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড কতটা কার্যকর, সেটি জানতে প্রয়োজন অনেক ক্লিনিক্যাল ট্রায়ালের।



