নজরবন্দি ব্যুরোঃ বর্ষায় অপেক্ষায় বাঙালি দিন গোনে তার অন্যতম কারণ ইলিশ। বৃষ্টির খবর আসার সঙ্গে সঙ্গেই ইলিশ এন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ইতিমধ্যে বাংলায় এসে গিয়েছে বর্ষা। আর তার সঙ্গেই মরশুমের শুরুতেই জালে উঠেছে রুপোলি শস্য।
আরও পড়ুনঃ বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, অগ্নিপথে অগ্নিগর্ভ বিহার


সোমবার সপ্তাহের প্রথম দিন এ বছর মরশুমের প্রথম ইলিশ ঢুকল ডায়মন্ড হারবার মৎস্য আড়তে। পরিমান প্রায় আড়াই থেকে তিন টন। বৃহস্পতিবার ধরা পড়া ইলিশগুলির গড় ওজন ৪৫০ থেকে ৫০০ গ্রাম। পাইকারি বাজারে এর দাম কেজি প্রতি ৬০০ টাকা।

আসলে, গত তিন বছর মৎস্যজীবীদের জালে সেভাবে ইলিশ ধরা পড়েনি। বুধবার থেকে সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠেছে।তবে বাজারে যোগান কম থাকার কারণে ইলিশ মাছের দাম এই মুহূর্তে আকাশ ছোঁয়া। ২ কেজি থেকে ১.৫ কেজি ওজনের ইলিশের দাম বারোশো থেকে পনেরোশো টাকা কেজি বিক্রি হচ্ছে।



বর্ষার শুরুতেই জালে টন টন ইলিশ! ডায়মন্ড হারবারে রুপোলি শস্যের ঢল

অন্যদিকে ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ গুলি মিলছে আটশো থেকে হাজার টাকা কেজি দরে। তবে প্রচুর পরিমানে ইলিশ ঢুকে গেলে দাম কমবে। তখন ১ কেজি ইলিশ ৬০০ টাকায় পাওয়া যাবে বলে মনে করছেন আড়তদাররা।







