নজরবন্দি ব্যুরোঃ ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে খেলার সময় চোট পান ইস্টবেঙ্গলের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন এলসে। চোট এতটাই গুরুতর যে এই মুহূর্তে জর্ডনকে বেশ অনেকদিনের জন্যই পাবে না লাল হলুদ। এদিকে আবার শুরু হয়ে গিয়েছে আইএসএল। তাই দলে প্রয়োজন দক্ষতা সম্পন্ন ডিফেন্ডার। তাই জর্ডন এলসেরর বিকল্প খুঁজে নিতেই হত। আর তা পেয়েও গেলেন লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলে সই করলেন জর্ডন জাতীয় দলের ডিফেন্ডার হিজাজি মাহের।
আরও পড়ুনঃ সাত বছর পর পাক ক্রিকেট দল পা রাখল ভারতের মাটিতে, জানানো হল উষ্ণ অভ্যর্থনা
২৬ বছর বয়সী হিজাজি মাহের জর্ডন জাতীয় দলের পাশাপাশি খেলেছেন আল হুসেন এসসিতে। গত মরশুমে তিনি ২৯টি ম্যাচ খেলে ৫টি গোল করেছেন এই ক্লাবের হয়ে। পাশাপাশি, ইরাক প্রিমিয়ার লিগে তিনি জাকো এসসি-র হয়েও খেলেছেন। হিজাজি দু’বার এফএ কাপ জিতেছেন। সুপার কাপও জিতেছেন। তিনি ডিফেন্সের প্রায় সব পজিশনেই খেলতে অভ্যস্ত।
#AmagoFans, join us in welcoming our new defender Hijazi Maher! 🪨
সদ্য প্রকাশিত
ফের আর্জেন্টিনার জার্সিতে মেসি! ৬ অক্টোবর কোথায়, কার বিরুদ্ধে শেষ ম্যাচ জানুন
চিনির দামে বড় স্বস্তির ইঙ্গিত, পাইকারি বাজারে কেজি পিছু ৫০ টাকা দর বেঁধে দিল রাজ্যThe Jordan 🇯🇴 National Team player featured in 2️⃣9️⃣ matches last season! #JoyEastBengal #EastBengalFC #WelcomeHijazi pic.twitter.com/dqdSHXT9q7
— East Bengal FC (@eastbengal_fc) September 28, 2023
হিজাজি মাহেরকে মূলত পছন্দ করেছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। হিজাজিকে সই করানোর পর লাল হলুদ কোচ বলছেন, ”অত্যন্ত দ্রুততার সঙ্গে হিজাজিকে বেছে নিতে হয়েছে। জর্ডন এলসের বিকল্প খুঁজে পেয়েছি আমরা। তরুণ প্রতিভা মাহের একদম তৈরি। ভারতীয় ফুটবলে প্রভাব ফেলতে মুখিয়ে রয়েছে সে।”
আইএসএলের শুরুতেই বড় চমক ইস্টবেঙ্গলের, জর্ডনের বিকল্প খুঁজে নিলেন কুয়াদ্রাত
অন্যদিকে, ইস্টবেঙ্গলে যোগ দিয়ে অত্যন্ত খুশি হিজাজি মাহের। তিনি বলেছেন, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে আমি খুশি। ইন্ডিয়ান সুপার লিগে খেলার জন্য আমি প্রস্তুত। আমাকে সুযোগ দেওয়ার জন্য কোচ এবং ক্লাবকে ধন্যবাদ জানাই।” পাশাপাশি হিজাজি এও জানিয়েছেন, তিনি ডার্বিতে নামতে মুখিয়ে রয়েছেন।



