নজরবন্দি ব্যুরো: ২০১৬ সালের পর আবার পাক ক্রিকেট দল পা রাখল ভারতের মাটিতে। ভিসা সমস্যা মিটে যাওয়ার পর বুধবার দুবাই হয়ে হায়দরাবাদে আসেন বাবর আজ়মেরা। সাত বছর পর পাকিস্তানের ক্রিকেট দল এল ভারতে। শেষ বার তারা এসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে।
আরও পড়ুন: বিশ্বকাপের জন্য তৈরি দল, সিরিজ জিতে সাফ জানালেন রোহিত


যেহেতু ভারত পাকিস্তান দীর্ঘদিন ধরেই কোন দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করে না তাই পাকিস্তানের ও ভারতের মাটিতে আসার প্রশ্ন ওঠেনি। তবে খানিকটা অপ্রত্যাশিত ভাবেই হায়দরাবাদ বিমানবন্দরে তাদের স্বাগত জানান বহু মানুষ। ভারতের মাটিতে এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত পাক তারকারাও।

শাহিন আফ্রিদি থেকে শুরু করে বাবর আজম, সোশাল মিডিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন একাধিক পাক তারকা। কিন্তু ভারতে আসার আগেই পাকিস্তানের সংবাদমাধ্যমের সামনে একগাদা উত্তপ্ত মন্তব্য করে এসেছেন পাক অধিনায়ক বাবর আজম। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে হারাতে চান তারা।



টপ ফোর ফিনিশের পাশাপাশি বিশ্বকাপ জয়ও যে তাদের লক্ষ্য সেটাও স্পষ্ট করে দিয়েছেন বাবর। উল্লেখ্য, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত সোমবার দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তানের। সেখানে দুদিন থাকার পরে ভারতে আসার কথা ছিল বাবর আজমদের।
সাত বছর পর পাক ক্রিকেট দল পা রাখল ভারতের মাটিতে, জানানো হল উষ্ণ অভ্যর্থনা

কিন্তু ভারতের ভিসা পেতে বিলম্ব হওয়ায় পরিকল্পনা বদলাতে বাধ্য হয় পাক দল। সোমবারের পরিবর্তে বুধবার সোজা দুবাই হয়ে ভারতে চলে আসেন বাবররা। হায়দরাবাদে ২৯ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ খেলবে পাক দল।







