Bus Fare: বাস ভাড়া মামলায় হলফনামা দিতে দেরি রাজ্য সরকারের,জরিমানা করল হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ বাস ভাড়া বৃদ্ধি মামলায় রাজ্য সরকারকে জরিমানার নির্দেশ দিল হাইকোর্ট। রাজ্যকে ১০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্যের কাছে ৬ সপ্তাহের মধ্যে হলফনামা চেয়েছিল হাইকোর্ট। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও কোনও হলফনামা পেশ করেনি রাজ্য। আর তাই সেজন্য রাজ্য সরকারকে দিতে হবে জরিমানা।

আরও পড়ুন: শিলিগুড়িতে সিবিআইয়ের অভিযান, নজরে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান

মূলত তিনটি বিষয়ে রিপোর্ট চেয়েছিল হাইকোর্ট। প্রথমত, ভাড়ার তালিকা সব বাসে লাগানো রয়েছে কি না। দ্বিতীয়ত, সরকারের বেঁধে দেওয়া বা নির্ধারিত ভাড়া বেসরকারি বাসগুলো নিচ্ছে কীনা । পাশাপাশি, নিশ্চিত করতে হবে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এবং তৃতীয়ত, যাত্রীদের অভিযোগ গ্রহণ করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে। সেইসঙ্গে, যাত্রীদের অভিযোগ গ্রহণ করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রশ্নও তুলেছিল আদালত।

বাস ভাড়া মামলায় হলফনামা দিতে দেরি রাজ্য সরকারের,জরিমানা করল হাইকোর্ট
বাস ভাড়া মামলায় হলফনামা দিতে দেরি রাজ্য সরকারের,জরিমানা করল হাইকোর্ট

তবে, এর আগে বাসভাড়া নিয়ে বিবাদের মধ্যে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, কেউ ভাড়া বেশি নিলে বাস থেকে নেমে টিকিট নিয়ে থানায় গিয়ে অভিযোগ করুন। কিন্তু পরিবহণ মন্ত্রীর পরামর্শ মেনে কজন থানায় গিয়ে অভিযোগ করেছিলেন তা এখনো জানা যায়নি।

বাস ভাড়া মামলায় হলফনামা দিতে দেরি রাজ্য সরকারের, জরিমানা করল হাইকোর্ট

বাস ভাড়া মামলায় হলফনামা দিতে দেরি রাজ্য সরকারের,জরিমানা করল হাইকোর্ট
বাস ভাড়া মামলায় হলফনামা দিতে দেরি রাজ্য সরকারের,জরিমানা করল হাইকোর্ট

তবে হাইকোটের কাছে থেকে জরিমানা পেয়ে তারপরই নড়েচড়ে বসে রাজ্য। প্রত্যেকটি বাস ও মিনিবাসে যাতে ভাড়ার তালিকা লাগানো থাকে, সে ব্যাপারে কড়া নির্দেশ দেন পরিবহনমন্ত্রী। তবে বাসভাড়া নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি এবার কমে কিনা সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত