Kuntal Ghosh-র চিঠি মামলায় বড় জয় CBI-র! তদন্ত করতে পারবে না পুলিশ, জানাল হাইকোর্ট

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার হাইকোর্টে বড়সড় জয় পেল CBI! জানা গিয়েছে, কুন্তলের চিঠি মামলায় যে যুগ্ম তদন্তের নির্দেশ দিয়েছিল বিশেষ সিবিআই আদালত, এবার তার উপরে বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ আপাতত কলকাতা পুলিশ কুন্তল ঘোষের চিঠির অভিযোগের প্রেক্ষিতে কোনও তদন্ত করতে পারবে না৷

আরও পড়ুন: ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরই অতিসক্রিয় ED! চাওয়া হল অভিষেকের পরিবারের সম্পত্তির নথি

যদিওবা এর আগে একাধিকবার কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল CBI কে! “তদন্তে ঢিলেমি কেন?” বারংবার আদালতে প্রশ্নের পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI কে। শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই নয়, পাশাপাশি কলকাতা পুলিশকেও পড়তে হয়েছে ভর্ৎসনার মুখে। একইসঙ্গে এই মামলায় তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন আলিপুর বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।

Kuntal Ghosh-র চিঠি মামলায় বড় জয় CBI-র, নয়া নির্দেশ হাইকোর্টের 
Kuntal Ghosh-র চিঠি মামলায় বড় জয় CBI-র, নয়া নির্দেশ হাইকোর্টের 

প্রসঙ্গত, জেল থেকেই অভিযোগ জানিয়ে আদালতে চিঠি দিয়েছিলেন তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ! আর সেই চিঠি সংক্রান্ত বিষয়ের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত! যার জেরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই চিঠি নিয়ে এখনও জল্পনা শেষ হয়নি! বেশ কয়েকদিন আগেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিবিআইকে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত।

Kuntal Ghosh-র চিঠি মামলায় বড় জয় CBI-র, নয়া নির্দেশ হাইকোর্টের 

আদালতের নির্দেশ ছিল যে, কুন্তল ঘোষ ও তাঁর স্ত্রী-র বয়ান রেকর্ড করার পাশাপাশি সিবিআই ও ইডি আধিকারিকদেরও বয়ান রেকর্ড করতে হবে। আর সেই সমস্ত বয়ান রেকর্ডে ২১ তারিখের মধ্যে থার্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে। কিন্তু এরপরের যুগ্ম কমিশনারের দাবি, তিনি সিবিআই-এর তরফ থেকে পূর্ণাঙ্গ সাহায্য পাচ্ছে না। তারপরেই আদালতের পক্ষ থেকে সিবিআই এবং কলকাতা পুলিশ দুপক্ষই কড়া ভাবে নির্দেশ দেওয়া হয় যে, অভিযুক্ত এবং অভিযোগকারীদের বয়ান রেকর্ড করে রিপোর্ট পেশ করার জন্য। আর আদালতের এই নির্দেশের পরেই ক্ষুব্ধ হয়েছিল কেন্দ্রীয় সংস্থা ইডি থেকে সিবিআই৷ সিবিআই আদালতের নির্দেশ নিয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

Kuntal Ghosh-র চিঠি মামলায় বড় জয় CBI-র, নয়া নির্দেশ হাইকোর্টের 

Kuntal Ghosh-র চিঠি মামলায় বড় জয় CBI-র, নয়া নির্দেশ হাইকোর্টের 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর