নজরবন্দি ব্যুরো: রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নিয়োগ নিয়ে কম টালবাহানা চলেনি। এমনকি কলকাতা হাইকোর্টে রাজীব সিনহার নিয়োগে বৈধতা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। সোমবার সেই মামলাটিকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: পুর নিয়োগে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ, দ্বিতীয়বার সুপ্রিম কোর্টে মামলা করেও তুলে নিল রাজ্য!


রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নাম প্রস্তাব করেছিল রাজ্য সরকার। সেই থেকেই রাজীব সিনহাকে নিয়গ নিয়ে বিরোধিতায় সরব হয় বিরোধী রাজনৈটিক দলগুলি। বিশেষ করে বিজেপি। প্রথমে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহাকে নিয়োগে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু পরে আবার সম্মতিও দেন তিনি। এরপরই গত ৭জুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে যোগ দেন রাজীব সিনহা। সেই মর্মেই রাজীব সিনহা নিয়োগে বৈধতা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন নব্যেন্দু কুমার বন্দ্যোপাধ্যায়।

সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলকারী নব্যেন্দু কুমার বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘গত ৭ জুন রাজীব সিনহাকে নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্য সঠিক পদ্ধতিতে এই নিয়োগ করেনি।’ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই যুক্তি মানতে চাননি, তিনি মনে করেন নেহাত প্রচারের আলোয় আসার জন্যই মামলা করেছেন মামলাকারী। তাই খারিজও করে দিলেন মামলাটি।


রাজীব নিয়োগে বৈধতা নিয়ে দায়ের জনস্বার্থ মামলাটি খারিজ করল হাইকোর্ট








