নজরবন্দি ব্যুরোঃ আপনি কী ভুতের সিনেমা দেখতে ভালবাসেন? ভুতের কোন বিষয় শুনলেই না কোন রহস্যজনক ঘটনার প্রতি আপনার উৎসাহ আছে। সবসময় ভুতের সেরা সিনেমাগুলি দেখেন। তাহলে আজকের প্রতিবেদনটি আপনাদের মত ভুতুরে প্রেমীদের জন্যই। আপনাদের জন্য রইল হাড়হিম করা কয়েকটি ভুতের শর্টফিল্ম। দেখে নিন সেগুলি কী কী? আর এই সমস্ত শর্টফিল্মগুলি আপনি ইউটিউবেই পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ সোমবার এক বছর পূর্ণ হবে রাহার, জন্মদিনেই কি মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন আলিয়া?


‘দ্য মুনলাইট ম্যান’: এই তিন মিনিটেরও কম সময়ের ভিডিওটিতে আপনি দেখতে পাবেন। একটি ভয়ঙ্কর লোক একটি মহিলার পিছু নিয়েছে। তিনি তার থেকে অনেক পালানোর চেষ্টা করেছেন কিন্তু শেষমেশ লোকটি তাকে গাড়ির পেছনে বন্দি করে দেন।

‘শ্যাডোড’: এই ভিডিওটিও মাত্র তিন মিনিটের কম সময়ের। এই ভিডিওটি তৈরি করা হয়েছিল করোনাকালে। সম্পূর্ণ ভিডিওটি ভুতুরে ছাওয়াকে ঘিরে।



‘২ এএম দ্য স্মাইলিং ম্যান’: এই সিনেমাটি বাকি সিনেমা গুলির থেকে তুলনামুলকভাবে একটু বড়। এই সিনেমাটিতে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়। এবং হঠাৎ করেই তার বাড়িতে আসে একটি অদ্ভুদ মানুষ। যার মুখে প্রায় বেশিরভাগ সময়েই লেগে থাকে অপ্রাকৃতিক হাসি। তাকে দেখে বাচ্চাটি বেশ ভয় পায়। এবং শেষ মুহূর্তে দেখতে পায় তার মায়েকে ওই লোকটি মেরে তার রক্ত নিজের মুখে মাখছে। আর মুখে সেই অমলিন হাসি।
আপনি কি হরর সিনেমাপ্রেমী! তাহলে এই ছবিগুলি দেখতে পারেন

এছাড়াও আপনারা দেখতে পারেন ‘লাইটস আউট‘, ‘আলমা’, ‘দ্য মেইডেন’, ‘দ্য বার্চ, ‘বেডফেলোজ’ ইত্যাদি।







