Weather Update: পুজোর আগেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ভাসবে গোটা বাংলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর মুখে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। তেমনই পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। সেই সঙ্গে চিন্তার মেঘও ঘনাচ্ছে। কারণ দুর্যোগের কালো মেঘ কাটতে চাইছে না কিছুতেই। গভীর নিম্নচাপ বাংলা-ওড়িশা ঘেঁষে বেরিয়ে যাওয়ার পরে ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে।

আরও পড়ুন: কেষ্ট কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ, বোলপুরের বাড়িতে হানা সিবিআইয়ের

আর সপ্তাহ দুয়েক বাকি রয়েছে দুর্গাপুজোর। বাঙালির শ্রেষ্ট উৎসব। কিন্তু তার আগে বৃষ্টির চোখরাঙানিতে কিছুটা হলেও আশঙ্কিত পুজো উদ্যোক্তারা। আবহাওয়া দফতরের পূর্বাভাবস আনুযায়ী সপ্তাহের শেষে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে। তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পুজোর আগেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ভাসবে গোটা বাংলা
পুজোর আগেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ভাসবে গোটা বাংলা

গত রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জন্য হওয়া সেই বৃষ্টি আপাতত থেমে গেলেও দুর্যোগ থামেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত (Weather)। আগামী ৪৮ ঘণ্টায় এটি শক্তি বাড়াবে। যার জেরে  এই সপ্তাহের শেষ থেকে আগামী সপ্তাহের প্রথম দিকে বৃষ্টির পূর্বাভাব রয়েছে।

পুজোর আগেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ভাসবে গোটা বাংলা

6 6

এমনিতেই দক্ষিণবঙ্গে ফিরতি মৌসুমি বায়ুর প্রভাবে বেশি বৃষ্টিপাত হয়। এবার সেই বৃষ্টি একটু বেশি পরিমাণে হবে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে আগামী ১৮ সেপ্টেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। মঙ্গলবার নাগাদ তা নিম্নচাপে পরিণত  হতে পারে। ফলে আগামী সপ্তাহে ফের বৃষ্টি হতে পারে রাজ্যে।আজ মহানগরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর