Anubrata Mondal: কেষ্ট কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ, বোলপুরের বাড়িতে হানা সিবিআইয়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় সিবিআইয়ের তৎপরতা। কেষ্ট কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে শুক্রবার বোলপুরের নীচুপট্টির বাড়িতে উপস্থিত হন সিবিআই। সিবিআই সূত্রে খবর, অনুব্রত কন্যা সুকন্যার নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সেই সমস্ত সম্পত্তি নিয়ে বেশ কিছু জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার হানা দিয়েছে সিবিআই অফিসাররা। রয়েছেন এক মহিলা অফিসার।

আরও পড়ুনঃ SSC-TET Scam: মুখোমুখি পার্থ-কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ, সেকারণেই হেফাজতে চায় সিবিআই

সিবিআই সূত্রে খবর, শুরু থেকেই গরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির দিকে নজর ছিল সিবিআইয়ের। তাই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একাধিক জনকে গত কয়েক দিন ধরেই জিজ্ঞাসাবাদ চালিয়েছে সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের সন্দেহ, অনুব্রত মণ্ডলের কন্যা সুকুন্যার নামে একাধিক রাইস মিল ও কোটি টাকার ফিক্সড ডিপোজিটের হদিশ পেয়েছে সিবিআই অফিসাররা। সেই সমস্ত টাকা কীভাবে এল?

কেষ্ট কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ, একাধিক প্রশ্ন নিয়ে হাজির সিবিআই 
কেষ্ট কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ, একাধিক প্রশ্ন নিয়ে হাজির সিবিআই 

একইসঙ্গে সিবিআই আধিকারিকদের প্রশ্ন, সামান্য স্কুল মাস্টারের চাকরি করে কীভাবে কোটি টাকার সম্পত্তি করলেন তিনি? সবটা জানতেই সিবিআই আধিকারিকরা। সকালেই অনুব্রত মণ্ডলের বাড়িতে উপস্থিত হয়েছে সিবিআই। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার বয়ান রেকর্ড করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

কেষ্ট কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ, একাধিক প্রশ্ন নিয়ে হাজির সিবিআই 

কেষ্ট কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ, একাধিক প্রশ্ন নিয়ে হাজির সিবিআই 
কেষ্ট কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ, একাধিক প্রশ্ন নিয়ে হাজির সিবিআই 

উল্লেখ্য, এর আগে একাধিক বার গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলের বাড়িতে উপস্থিত হয় সিবিআই। কিন্তু সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চাননি সুকন্যা। বারবার ফেরত আসতে হয়েছিল সিবিআইকে। কিন্তু আজ সিবিআই আধিকারিকরা সুকন্যার সম্পত্তির নিয়ে উপস্থিত হয়েছে বোলপুরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর