বিরামহীন বৃষ্টির সাথে ঘুর্ণিঝড়, ২ সপ্তাহের আগে রেহাই নেই বঙ্গবাসীর। #BREAKING

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ৭২ ঘন্টার তুলনায় আজ সকাল থেকে কিছুটা পরিষ্কার আকাশ। বৃষ্টি হলেও তা অবিরাম নয়। অঝোর ধারার বদলে পড়ছে টিপটিপ করে। কিন্তু এটা দেখে স্বস্তির কিছুই নেই। কারন অদূরেই অবস্থান করছে বিরামহীন বৃষ্টির সাথে ঘুর্ণিঝড়। কমপক্ষে ২ সপ্তাহের আগে রেহাই নেই বঙ্গবাসীর। তবে ভাল খবর হল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত পরিবর্তিত হয়েছে নিম্নচাপে।

আর পড়ুনঃ শরতে অকাল বর্ষা, ১৪ জনের মৃত্যু সহ দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রকাশ নবান্নর

- Advertisement -

ঘুর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেওয়ার ফলে বৃষ্টি হলেও ঝড়ের সম্ভাবনা নেই আগামী ২ দিন। তবে নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ সারাদিন।

তবে নিস্তার নেই এখনই। কারন বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ। আগামী শনিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সেই ঘুর্ণাবর্ত দূর্বল হবে মাটি ছোঁয়ার আগেই। তবে ঝড় না হলেও প্রবল নিম্নচাপের সম্ভাবনা। ফলে আগামী রবিবার থেকে ব্যাপক বৃষ্টিতে প্লাবিত হতে পারে দক্ষিণবঙ্গ। যদিও এখানেই শেষ নয়।

শনিবারের ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিনত হয়ে বৃষ্টি ঝরিয়ে দূর্বল হওয়ার আগেই ২৭ সেপ্টেম্বর তৈরী হবে আরও একটি ঘুর্ণিঝড়। যা সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং ঊড়িষ্যার উপকূলে। যার প্রভাবে ২৮ সেপ্টেম্বর দিনভর তাণ্ডব চলবে বাংলার একাংশ এবং ঊড়িষ্যায়। ঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুরে ক্ষতি হওয়ার আশঙ্কা সবথেকে বেশি। তবে ঝাপ্টা লাগবে হাওড়া এবং দক্ষিন ২৪ পরগণাতেও। বাদ বাকি ঝড়ের তেজ সহ্য করতে হবে ওড়িষ্যা কে। পূর্বাভাস বলছে ২৯ সেপ্টেম্বর ধানবাদের ওপর অবস্থান করবে এটি। লাইভ ট্র্যাক করু ঘুর্ণিঝড় কে – ক্লিক করুন এখানে

বিরামহীন বৃষ্টির সাথে ঘুর্ণিঝড়, ২ সপ্তাহের আগে রেহাই নেই বঙ্গবাসীর।

২৮ সেপ্টেম্বর দিনভর তাণ্ডব চলবে বাংলায়, আবার আসছে প্রবল ঘুর্নিঝড়। #Exclusive

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর