শরতে অকাল বর্ষা, ১৪ জনের মৃত্যু সহ দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রকাশ নবান্নর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলা ক্যালেন্ডারে এখন শরত কাল, পুজো আসতে হাতে আর ,মাত্র কদিন। আকশে ভেসে বেড়ানর কথা পেঁজা তুলো, তবে তার বদলে গত কয়কদিনে মুখ ভার বাংলার আকাশের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের শুরুর দিন পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে রাজ্যে। ব্যাপক বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়।

আরও পড়ুনঃ বাঙালির রসনা তৃপ্তি মেটাতে, হাসিনার উপহার পদ্মার ইলিশ

খোদ মহানগরে জল জমেছে হাঁটু পর্যন্ত। ভাসছে মেদিনীপুর থেকে হুগলী।  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের দুদর্শা চলেছে সোম সকাল থেকে রাত পর্যন্ত। গত সপ্তাহের পর সোমবারের টানা বৃষ্টিতে রাজ্য জুড়ে ক্ষতি হয়েছে প্রচুর। নবান্নর তরফ থেকে সেই ক্ষতির তালিকা প্রকাশ করা হয়েছে।

গতকাল রাত্রি পর্যন্ত বাংলার প্রায় ১৩ লক্ষ ১৪ হাজার ৩২৮ জন মানুষ জলবন্দি অবস্থায় ছিলেন। নবান্নর রিপোর্ট বলছে এই টানাবর্ষায় এক লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতি হয়েছে চাষের জমি, ফসল, গবাদি পশুর। সঙ্গে জানানো হয়েছে ৬০ হাজারের বেশি ত্রিপল বিলি করা হয়েছ সরকারের তরফে। জেলা প্রশাসন গুলিকে টাকা দেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য।

শরতে অকাল বর্ষা, টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার রাস্তা থেকে পুজো প্যান্ডেলের বাঁশ। 

নবান্নর রিপোর্ট বলছে গত ১৪ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত জলে ডুবে, দেওয়াল ধসে ও তড়িদাহত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে  বাংলায়, প্রশাসন সূত্রের খবর নিঁখোজও হয়েছেন একজন। গতকালের প্রবল বর্ষণে কলকাতা এবং বাঁকুড়ায় মৃত্যু ঘটেছে দু’জনের। কলকাতা পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়র সরণি এলাকার রডন স্ট্রিটের জমা জলেই প্রায় ৪৫ বছর বয়সি এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিইয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়, বাঁকুড়ায় নৌকায় চেপে নদী পার হওয়ার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। তবে গতকালের রাতের পর থেকে বৃষ্টির তোড় কমতে থাকায় জল নামছে ধীরে ধীরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত