নজরবন্দি ব্যুরোঃ দুর্গাপূজা সামনে রেখে রাজ্যে ২০৮০ মেট্রিকটন বা ২০ লাখ কেজির বেশি ইলিশ রপ্তানি করার অনুমতি দিয়েছে বাংলাদেশ। সূত্রের খবর মঙ্গলবার থেকেই কলকাতা ও সংলগ্ন বাজারে মিলতে পারে পদ্মার (Padma) ইলিশ।
আরও পড়ুনঃ দিলীপ কে খোঁচা দিয়ে ট্যুইট, ২৪ ঘন্টার মধ্যেই মোবাইলে সোশ্যাল অ্যাপ রি-ইন্সটল বাবুলের!


পেট্রাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ ওই ইলিশ পর্যায়ক্রমে ঢুকবে কলকাতা ও সংলগ্ন বাজারগুলিতে। গত কয়েক বছরে সেভাবে পদ্মার ইলিশের স্বাদ পায়নি বঙ্গবাসী। তবে এবছর সেই আক্ষেপ মিটতে চলেছে।
এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ হাঁড়িভাঙা আম উপহার দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী হাসিনাকে বাংলায় চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছিলেন।
বাঙালির রসনা তৃপ্তি মেটাতে, হাসিনার উপহার পদ্মার ইলিশ
সেবারও হাঁড়িভাঙা আমের স্বাদ পেয়ে আহ্লাদিত রাজ্যের মানুষজন শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ইলিশ পাঠানোর আবদারও জানিয়েছিলেন। আর সেই আবদার রেখে এবার পুজোর আগে বিপুল পরিমাণ রুপোলী শস্য পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।










