দিলীপ কে খোঁচা দিয়ে ট্যুইট, ২৪ ঘন্টার মধ্যেই মোবাইলে সোশ্যাল অ্যাপ রি-ইন্সটল বাবুলের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ট্রোল এড়াতে ফেসবুক – ট্যুইটার ডিলিট করেছিলেন বাবুল সুপ্রিয়। গতকাল তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা অকপটে জানিয়ে দেন তিনি। কিন্তু বিজেপি রাজ্য সভাপতির পদ থেকে সদ্য প্রাক্তন দিলীপ কে খোঁচা দিয়ে ট্যুইট করার জন্যে ফের মোবাইলে সোশ্যাল অ্যাপ রি-ইন্সটল করলেন বাবুল সুপ্রিয়! এদিন সরাসরি কিছু না বললেও বাবুল সুপ্রিয় যে চরম খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ কে তা তাঁর পোস্ট দেখলেই বোঝা যায়।

আরও পড়ুনঃ রামদেবের পা ধরে বিজেপির টিকিট পেয়েছিলেন বাবুল, দলবদলে ক্ষুব্ধ অধীর!!

২৪ ঘন্টা আগে বাবুল বলেছিলেন, তিনি জানতেন তৃণমূলে যোগ দেওয়ার পরে অনেক ট্রোল হবে সোশ্যাল মিডিয়ায়। সেই সব এড়াতে ফেসবুক, টুইটার এই দুই জনপ্রিয় সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট নিজের মোবাইল থেকে আন ইনস্টল করে দিয়েছেন তিনি। যদিও ট্রোল থেকে বাঁচতে পারেন নি তিনি। ট্যুইটারে #BabulSupriyo ট্রেইন্ডিং হয়ে পড়েছিল একটা সময়। আর এবার দিলীপ কে খোঁচা দিয়ে ট্যুইট করলেন বাবুল সুপ্রিয়।

ব্যাক্তিগত ট্যুইটার হ্যান্ডেল থেকে বাবুল লিখেছেন, ‘বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তাই আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে মজা করে এটুকু বলতে পারি, আমার দেওয়া বর্ণপরিচয়টা দিলীপ ঘোষের কাজে লাগবে। কারণ উনি সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়ে যে টুইট করেছেন সেখানেও ভুল বাংলা লিখেছেন।’

দিলীপ কে খোঁচা দিয়ে ট্যুইট বাবুলের! 

উল্লেখ্য গতকালই বাবুল সুপ্রিয় বাংলা ভাষাজ্ঞান নিয়ে জ্ঞান দিয়েছিলেন দিলীপ ঘোষ কে। গতকাল তিনি বলেছিলেন,  “দিলীপদার সঙ্গে দেখা হলে আমি ওঁকে বর্ণপরিচয় উপহার দেব। আমার মনে হয় দিলীপদাকে বাংলা ভাষা নতুন করে শিখতে হবে। উনি যেটা বলেন, সেটা বাংলা নয়। উনি বাংলা ভাষাকে কলুষিত করেন। ভদ্র বাংলা ভাষা কী সেটা ওঁর জানার প্রয়োজন আছে। বিরোধিতা করা ওঁর কাজ। সেটা করুন। কিন্তু বাংলা ভাষা ওঁকে শিখতে হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন