আজও কলম্বোতে অঝোরে বৃষ্টি! ভেস্তে যেতে পারে খেলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত-পাকিস্তান। বৃষ্টির কারণে এই দুই দলের মধ্যে গ্রুপের ম্যাচ ভেস্তে গিয়েছিল। রবিবার সুপার ফোরের ম্যাচেও বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। আজ সোমবার ফের যেখান থেকে ভারত ব্যাট করা শেষ করেছিলো সেখনাথেকেই শুরু হবে খেলা। অর্থাৎ ২৪ ওভার ১ বলের পর থেকে ফের আজ ব্যাট করবে ভারত। টস হেরে এদিন প্রথমে ব্যাট করে ভারত। রোহিত ৪৯ বলে ৫৬ রান করেছেন।

আরও পড়ুন: Adhir Chowdhury: নৈশভোজে শাহ-যোগীর পাশে মমতা, তীব্র কটাক্ষ অধীরের, পাল্টা তৃণমূল

অপর দিকে শুভমন ৫২ বলে করেছেন ৫৮ রান। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি ও কেএল রাহুল। ২৪.১ ওভারের মাথায় খেলা থামে! ভারত তখন ২ উইকেট হারিয়ে ১৪৭ তুলেছে স্কোরবোর্ডে। তখন থেকেই বৃষ্টি শুরু। এর পর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। তবে আজ খেলা হবার কথা। কিন্তু কলম্বোতে আজও বৃষ্টির সম্ভবনা রয়েছে। ফলে ফের একবার ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিতে শুরু করেছে। সবচেয়ে বেশি চিন্তার বাড়িয়েছে সকালের আবহাওয়া।

আজও কলম্বোতে অঝোরে বৃষ্টি, বেশি চিন্তার বাড়িয়েছে সকালের আবহাওয়া
আজও কলম্বোতে অঝোরে বৃষ্টি, বেশি চিন্তার বাড়িয়েছে সকালের আবহাওয়া

আজ অর্থাৎ সোমবারের সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলম্বোতে। শুধু তাই নয়, কালো মেঘে ঢেকে রয়েছে গোটা শহর। আবহাওয়াবিদরা মনে করছে, তাড়াতাড়ি বৃষ্টি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি নেই। ফলে ফের একবার এই হাই ভোল্টেজ ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আজও কলম্বোতে অঝোরে বৃষ্টি, বেশি চিন্তার বাড়িয়েছে সকালের আবহাওয়া

এই পরিস্থিতিতে রিজার্ভ ডে-তে ম্যাচ শেষ, হয় কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট মহল। যদি এই ম্য়াচ না হয় সেক্ষেত্রে বেশ কিছুটা ভারত চাপে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। তবে রোহিতরা চাইছে এই ম্যাচ জিতে শেষ করতে।

আজও কলম্বোতে অঝোরে বৃষ্টি, বেশি চিন্তার বাড়িয়েছে সকালের আবহাওয়া

আজও কলম্বোতে অঝোরে বৃষ্টি, বেশি চিন্তার বাড়িয়েছে সকালের আবহাওয়া

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর