নজরবন্দি ব্যুরোঃ ফুস্ফুসে ক্ষত মদনের, ভোকাল কর্ডে সমস্যা সুব্রতর, লিভার ভোগাচ্ছে শোভনকে! আপাতত হাসপাতালেই থেকে যেতে হচ্ছে তাঁদের। বৃহত্তর বেঞ্চের রায়ের আগে পর্যন্ত বহাল রইলো গৃহবন্দীর আয়। বাড়ি থেকেই কাজ করবেন দায়িত্বে থাকা নেতামন্ত্রীরা। বাড়ির বাইরে বসবে CCTV। তবে বাড়ি ফিরছেন ফিরহাদ একা। গ্রেপ্তারির প্রথম রাত থেকেই প্রেসিডেন্সিতে একা থেকেছেন তিনি। বাকিরা শারীরিক অসুস্থতার কারণে SSKMএই ছিলেন।
আরও পড়ুনঃ শোভন গৃহবন্দী থাকবেন ধরে নিয়েই অক্সিজেন কনসেন্ট্রেটর কেনার তোড়জোড় বৈশাখীর


চিকিৎকেরা জানিয়েছেন এখনই ছাড়া যাবেন তাঁদের। শারীরিক অবস্থা দেখে আলোচনা হবে আগামীকাল। সিদ্ধান্ত তার পর। হাসপাতাল সূত্রের খবর কমবেশি সমস্যা রয়েছে সকলেরই। সবে সবে কোভিড থেকে উঠেছেন মদন মিত্র। কোভিড মুক্তি ঘটলেও শরীর দুর্বল ছিলই। পাশাপাশি ধরা পড়েছে ফুস্ফুসে ক্ষত। অবস্থার সামান্য অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। আজও চলেছে সি-প্যাপ।
অন্যদিকে সিরোসিস অফ লিভার ধরা পড়েছে শোভন চট্টোপাধ্যায়ের, সমস্যা দেখা গেছে চোখেও। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই তাঁর ওষুধ বদলেছেন চিকিৎসকেরা। শোভন বাড়ি ফিরে গৃহবন্দী থাকবেন ধরে নিয়েই কোভিড পরিস্থিতি মাথায় রেখেই তিনি সব রকম বিকল্প পথ ভেবে রাখছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বাড়িতেই রাখতে চাইছেন হাসপাতালের মত ব্যবস্থা। ইতিমধ্যেই চেষ্টা শুরু করেছেন অক্সিজেন কনসেন্ট্রেটর কেনার। ব্যবস্থাও রাখছেন নেবুলাইজারেরও।
এমনিতেই সুব্রত মুখোপাধ্যায়ের রয়েছে হাইপার টেনশন। তার সঙ্গে শুরু হয়েছে ভোকাল কর্ডের সমস্যা। চিকিৎসকদের জকানিয়েছেন সমসয়া হচ্ছে একটানা কথা বলতে। তার জন্য স্পিচ থেরাপির সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি সিওপিডি-তে আক্রান্ত সুব্রতবাবু দীর্ঘদিন ধরেই নেবুলাইজার ব্যবহার করেন। সিওপিডি রয়েছে তিনজনেরই। সিওব মিলিয়ে আপাতত বাড়ি ফিরছেন ফিরহাদ একাই। বাকিরা থেকে গেলেন উডবার্ণেই।









