Sourav Ganguly: ও প্রচণ্ড পরিশ্রম করে, কার সম্পর্কে বললেন সৌরভ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শাস্ত্রী জামানার অবসান ঘটিয়ে ভারতীয় দলের নতুন কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। তারপর যতই সময় এগিয়েছে আবারও পুরনো ছন্দে ধরা দিয়েছে রোহিতরা। টি-টোয়েণ্টি ও ওয়ানডে ম্যাচে ক্যারিবিয়ানদের ধরাশায়ী করার পর শ্রীলঙ্কান তারকাদের ও নাস্তানাবুদ করে ভারতীয় ক্রিকেট দল। তবে এবার আসন্ন বিশ্বকাপের দল বাছাইয়ের জন্য সকল খেলোয়াড়দের দেখে নিতে চায় টিম ম্যানেজমেণ্ট। সে কারনে আইপিএল শেষ করে আয়ারল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল।

আরও পড়ুনঃ Forgiveness in Relationship: খুব সহজে ক্ষমা করে দেন? জানেন কি এটা আপনার বা আপনার সঙ্গীর জন্য কতটা খারাপ?

তারমধ্যেই এবার দ্য ওয়ালের প্রশংসায় পঞ্চমুখ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে সকলের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করেন বিসিসিআই প্রেসিডেণ্ট। প্রথমে সকলের সঙ্গে জীবনের একাধিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও সময়ের সাথে সাথে উঠে আসে ভারতীয় দলের বর্তমান কোচের প্রসঙ্গ। দ্রাবিড়ের সাফল্যের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘রাহুল সফল হবেই। ও প্রচণ্ড পরিশ্রম করে। নিষ্ঠার সঙ্গে কাজ করে।’’

ও প্রচণ্ড পরিশ্রম করে, কাকে নিয়ে বললেন বিসিসিআই প্রেসিডেণ্ট? 

BCCI president and former India captain Sourav Ganguly hospitalised after testing positive for Covid-19 | Cricket - Hindustan Times
ও প্রচণ্ড পরিশ্রম করে, কার সম্পর্কে বললেন সৌরভ?

তবে রবি শাস্ত্রীর সঙ্গে রাহুল দ্রাবিড়ের তুলনা করতে বলা হলে কিছুটা হকচকিয়ে যান প্রাক্তন ভারত অধিনায়ক। এরপরে ঠাণ্ডা মাথায় গোটা বিষয়টি তুলে ধরেন। দাদা বলেন, সবাই একইরকম নয়। একইরকম হয়া সম্ভব ও নয়। প্রত্যেকের কাজের ধরন আলাদা হয়। এই নিয়ে প্রথমে নিজের অধিনায়কত্বের সঙ্গে ধোনির অধিনায়কত্বের বিষয়টি তুলে ধরেন তিনি। তারপরে বিরাট কোহলির সঙ্গে বর্তমান অধিনায়ক রোহিত শর্মার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রত্যেকের নিজস্ব ধরন থাকে। সেজন্য ওইভাবে তুলনা করা একেবারেই অসম্ভব।

He's been picked on his potential': Rahul Dravid lends support to promising 23-year-old despite poor outing against WI | Cricket - Hindustan Times

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত