নজরবন্দি ব্যুরোঃ বাতিল প্রার্থীর মনোনয়ন, ভোট গ্রহণের আগেই জয়পুরে কার্যত পরাজিত হল তৃণমূল। আজ কিছুক্ষন আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল সিঙ্গেল বেঞ্চের রায়। বাতিল হল মনোনয়ন পত্র। পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে পারবেন না তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল কুমার। মনোয়ন পত্রে ভুল থাকার কারনে আগেই তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে পরাজয় নিশ্চিত? সিপিএম-তৃণমূল সমীকরণে প্রথমবার আশঙ্কা শুভেন্দুর গলায়।
গত বুধবার মনোনয়ন পত্রে সামান্য ত্রুটি ছিল জয়পুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী উজ্জলের। তাঁর মনোয়ন পত্রে তারিখের গোলমাল ছিল। সেই ত্রুটি থাকার জন্য পুরুলিয়ার জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে কমিশনের সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। নির্বাচন কমিশনের প্রার্থী বাতিলের সেই সিদ্ধান্ত খারিজ করে দেয় হাই কোর্টের সিঙ্গলে বেঞ্চ। কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে সেই মামলা নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। আর আজ কমিশনের সিদ্ধান্তকেই বহাল রেখে সিঙ্গলে বেঞ্চের নির্দেশ খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, জমা দেওয়া হলফনামায় তারিখ বিভ্রাটের জেরেই বাতিল হল মনোনয়ন। পুরুলিয়ার ২৪১ নম্বর জয়পুর আসনে তৃণমূলপ্রার্থী উজ্বল কুমারের (Ujjwal Kumar) মনোনয়ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয় বুধবার। পুরুলিয়ার বাকি সব আসনের প্রার্থী তালিকা নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে আপলোড করলেও জয়পুর আসনের ক্ষেত্রে তা করা হয়নি। পরে রাতের দিকে এই আসনের তথ্য আপলোড করে কমিশন। সেখানে দেখা যায়, উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র ‘রিজেক্টেড’। কারণ হিসেবে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়নের হলফনামায় তারিখ ভুল ছিল।
এরপরেই তৃণমূল কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রায় দিয়েছিলেন, মনোনয়নপত্রে তারিখ ভুল খুবই সামান্য ইস্যু। তাই পুরনো মনোনয়নই গ্রহণ করা হোক। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে কিছুটা স্বস্তি পেলেও এবার ডিভিশন বেঞ্চের রায়ে পূর্ণ অস্বস্তিতে শাসক দল। কার্যত খেলা শুরু হওয়ার আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল তৃণমূল প্রার্থীকে।



