High Court: শুভেন্দুর বিজয়া সম্মিলনীতে অনুমতি দেওয়া যাবে না, পুলিশের যুক্তিতে মতবদল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “৩০ মিনিটের মধ্যেই মধ্যে শুভেন্দুর সভার জন্য অনুমতি দিতে হবে। আর নাহলে আদালতে হাজিরা দিতে হবে পুলিশকে।” বুধবার কোতুলপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির সভা প্রসঙ্গে এমনটাই নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু এরপরেই বাঁকুড়ার পুলিশ সুপারের বক্তব্য শোনার পর বিকেলেই মত বদলান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার হাইকোর্টের শুনানি শেষে বিচারপতি জানিয়েদিলেন বিজেপির বিজয়া সম্মিলনীতে অনুমতি দেওয়া যাবে না।

আরও পড়ুন: Weather Update: ফের অশনির ঘনঘটা, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারী বৃষ্টির ভ্রুকুটি

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই হঠাৎ খাসফুল শিবিরে যোগ দিয়েছেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। আর তারপরেই গেরুয়া শিবিরকে নিয়ে নানা সভায় নানান বিস্ফোরক মন্তব্য করেছেন দলবদলু বিধায়ক। এরপরেই বিধায়ক হরকালী প্রতিহারকে পাল্টা জবাব দিতে কোতুলপুরের মাটিকেই বেছে নিয়েছে বিজেপি। এরপরেই কোতুলপুরের শুরু হয় বিজেপির বিজয়া সম্মিলনী এবং সভার আয়োজন। আর সেখানেই আজ অর্থাৎ বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থাকার কথা। কিন্তু মঙ্গলবার বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় যে, সভার বিষয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু বুধবার বেলা গড়িয়ে গেলেও সেই অনুমতি আর মেলেনি। অবশেষে পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের রায়ের দিকেই নজর ছিল বিজেপি।

শুভেন্দুর বিজয়া সম্মিলনীতে অনুমতি দেওয়া যাবে না, মতবদল গঙ্গোপাধ্যায়ের
শুভেন্দুর বিজয়া সম্মিলনীতে অনুমতি দেওয়া যাবে না, মতবদল গঙ্গোপাধ্যায়ের

কিন্তু প্রথমে বিজেপির পক্ষে রায় শোনালেও পরে মতবদল হয় আদালতের। এই মামলার শুনানিতে বিকেলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বলেন যে, “পুলিশ সুপার জানিয়েছেন, সভা ময়দানটি অনেকটা বড়। আর সেখানে একটি মাত্র প্রবেশ এবং বাহিরের পথ রয়েছে। এই অবস্থায় পদপিষ্টের ঘটনা ঘটলে আদালতের তো কিছু করার থাকবে না। তাই এই মুহূর্তে বিজেপিকে সভা করার অনুমতি দেওয়া যাবে না।” পাশাপাশি আদালত আরও জানায় যে, বাঁকুড়ার কোতুলপুরে আগামী ৪ নভেম্বরের আগে সভা করতে পারবে না বিজেপি।

শুভেন্দুর বিজয়া সম্মিলনীতে অনুমতি দেওয়া যাবে না, মতবদল গঙ্গোপাধ্যায়ের

শুভেন্দুর বিজয়া সম্মিলনীতে অনুমতি দেওয়া যাবে না, মতবদল গঙ্গোপাধ্যায়ের

এছাড়াও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জানান যে, “আদালতের কাছে সভা করার অনুমতি চেয়ে বিজেপি যে আবেদন করেছে, সেটিতে ত্রুটি রয়েছে। প্রথমে গত ২৮ অক্টোবর ইমেল মারফত অনুমতি চাওয়া হয়েছিল। ওই পদ্ধতি আদালতের কাছে এক্কেবারেই গ্রহণযোগ্য নয়। এরপর গত ৩০ অক্টোবর লিখিত ভাবে অনুমতি চাওয়া হয়। শেষ মুহূর্তে এসে অর্থাৎ এত অল্প সময়ের মধ্যে আবেদন করলে সেটা আদালতের কাছে গ্রহণযোগ্য নয়।”

শুভেন্দুর বিজয়া সম্মিলনীতে অনুমতি দেওয়া যাবে না, মতবদল গঙ্গোপাধ্যায়ের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত