হাথরাসে আবার ধর্ষণের অভিযোগ, এবার ৪ বছরের এক শিশু !

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাথরাসে আবার ধর্ষণের অভিযোগ, সম্প্রতি হাথরাসে ১৯ বছরের যুবতির গণধর্ষণের ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। সেই ঘটনার কিনারা বেড়ানোর আগেই ঘটে গেল আরও একটি ধর্ষণ কান্ড। এবার ৪ বছরের এক শিশু কে ধর্ষণ করার অভিযোগ উঠলো তারই এক আত্মীয়ের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ দেশে করোনায় মৃত্যু ১ লক্ষ ১০ হাজার, মৃতদের মধ্যে ৪৫ শতাংশের বয়স ৬০ বছরের কম!

উত্তরপ্রদেশ রাজ্যে হাথরাসের সাসনি এলাকার ঘটনা। স্থানীয় পুলিশ আধিকারিক রুচি গুপ্ত জানিয়েছেন, ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। দায়ের করা হয়েছে ধর্ষণের মামলা। অন্যদিকে, মঙ্গলবার এলাহদাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ অসন্তুষ্টি প্রকাশ করেছে হাথরাসের দলিত নির্যাতিতার সৎকার নিয়ে।

পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে কোর্ট জানিয়েছে। পুলিশকে ভৎসনা করে কোর্টে বলে, পুলিশ গভীর রাতে ওই যুবতির পরিবারের অনুমতি না নিয়ে দেহ দাহ করে দিয়েছে। এটি অন্যা, মানবাধিকার লঙ্ঘন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাহদাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। এদিন এক প্রকার পুলিশের তুলোধোনা করেন বিচারপতি পঙ্কজ মিথাল ও বিচারপতি রাজন রায়ের ডিভিশান বেঞ্চ।

হাথরাসে আবার ধর্ষণের অভিযোগ, আদালত উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে, হাথ্রাসের মতো ধর্ষণের ঘটনায় সৎকার বিষয়ে বিবেচনা করার। বিচারপতি বলেন, দলিত যুবতি টি তার ধর্মের রিতীনিতির অনুযায়ী সৎকারে অধিকারি ছিলেন। যা এক মাত্র তার পরিবারের দ্বারাই সম্পন করার সম্ভব হত। যা হতে দেওয়া হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর