দেশে করোনায় মৃত্যু ১ লক্ষ ১০ হাজার, মৃতদের মধ্যে ৪৫ শতাংশের বয়স ৬০ বছরের কম!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনায় মৃত্যু ১ লক্ষ ১০ হাজার, দীর্ঘ ২ মাস পর দেশের করোনা সংক্রমণের সংখ্যা কাল কমল রেকর্ড পরিমানে কমেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী দেশে গত কাল ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৫,৩৪২ জন। কিন্তু আজ ফের তা বাড়ল অনেকটাই। আজ দেশে আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৫০৯ জন। মৃত্যু হয়েছে ৭৩০ জনের। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭২,৩৯,৩৮৯।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে করোনার দুর্বার গতি। রাজ্যে আজও মৃত্যু ৬২ জনের।

প্রসঙ্গত গত ১৮ অগাস্টে দেশে একদিনে  আক্রান্ত হয়েছিলেন ৫৫ হাজার ৭৯ জন। তাঁর পর থেকেই ক্রমশ বৃদ্ধি হয়ে চলেছিল করোনা আক্রান্তের সংখ্যা।সুধু গত কাল কমেছিল বেশ খানিকটা। তবে  উদ্বেগজনক তথ্য দিল স্বাস্থ্যমন্ত্রক দেশে  করোনায় মৃতদের মধ্যে ৪৫ শতাংশের বয়স ৬০ বছরের কম। তবে সুস্থতার সংখ্যাও ভাল, দেশে এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪,৬৩২ জন। সব মিলিয়ে সুস্থতার সংখ্যা ৬৩,০১,৯২৭ জন। অন্যদিকে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১০ হাজার ৮৮৬ জন।

দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ২৬ হাজার ৮৭৬ । দেশে এখন  সুস্থতার হার ৮৭.০৫ শতাংশ। অপরদিকে মৃত্যুহার ১.৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ১১,৪৫,০১৫ জনের টেস্ট করা হয়েছে। ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে নিম্নমুখী হলেও, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পঞ্জাব, কর্ণাটক, পশ্চিমবঙ্গ-এমনই বেশ কয়েকটি রাজ্যের করোনা-পরিস্থিতি ভাবিয়ে তুলছে। 

দেশে করোনায় মৃত্যু ১ লক্ষ ১০ হাজার, আমাদের রাজ্যে চলতি মাসেই দুর্গা পুজো। ফলে এই উৎসবের মুহূর্তে প্রচুর মানুষের সমাগম হবে সেই দিক থেকে পুজর মরসুমে করোনা পরিস্থিতি যে আরও খারাপ হবে রাজ্যে তা নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। ফলে স্বাস্থ্য দফতর  জানাচ্ছে, সামনে আরও কঠিন লড়াই। ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্কতা অবলম্বন ছাড়া উপায় নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর