‘ইউনুসের বিচার হবেই, বাংলাদেশে নতুন সূর্যোদয় আসবে’, লন্ডনের সভায় দৃপ্ত হাসিনা

"বিজয়ের মাসে শহিদদের স্মরণ, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের আহ্বান জানালেন শেখ হাসিনা।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে ভার্চুয়াল সভায় ফ্যাসিবাদ বিরোধী দৃঢ় বার্তা দিলেন। রবিবার, লন্ডনের মিলনার রোডের একটি প্রেক্ষাগৃহে আওয়ামি লিগ আয়োজিত বিশেষ সমাবেশে বক্তৃতা দেন দলীয় সভানেত্রী হাসিনা।

হাসিনা তাঁর বক্তৃতায় বলেছেন, “বাংলাদেশকে গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছিল আওয়ামি লিগ। সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করাই আমার অপরাধ। তবে একদিন গণহত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিবাদী ইউনুসের বিচার হবেই। আজকের এই অন্ধকার কেটে যাবে, এবং বাংলাদেশে নতুন সূর্য উদিত হবে।”

Shamim Ahamed Ads

বক্তৃতার মাঝে স্লোগান ওঠে ‘জয় বাংলা’ এবং উপস্থিত জনতা ইউনুসের ফাঁসির দাবি তোলেন। শেখ হাসিনা বিজয়ের মাসে ১৯৭১ সালের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “১৫ আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আমি। তবে এর ফলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ৩০ হাজার মিথ্যে মামলা করা হয়েছে আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের শাস্তি হচ্ছে না। আজ মানুষ কার কাছে বিচার চাইবে?”

বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করে হাসিনা বলেন, “জঙ্গি ও অপরাধীদের মুক্তি দিয়ে প্রমাণ করেছে তারা নিজেরাও অপরাধী। ঘরে ঘরে লুটপাট চলছে। পুলিশকেও মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে।” ভার্চুয়াল এই বক্তৃতায় শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত