নজরবন্দি ব্যুরো: গোটা সিরিজে ভালো পারফর্ম করলেও ফাইনালে অজিদের কাছে হার মেনে নেয় টিম ইন্ডিয়া । তারপর থেকেই বিসাদে ডুবেছে গোটা দেশ। তবে মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানের কাছে যেন সবটাই খুব বেশিই সহজ। একটার পর একটা কটাক্ষভরা পোস্ট করেই চলেছেন সোশ্যাল মিডিয়ায় ।
আরও পড়ুন: বিশ্বকাপে হারের দায় কার? রোহিত-বিরাটের দিকে আঙুল তুললেন শামি
আর সেই সব পোস্টে তিনি টার্গেট করেছেন মোহম্মদ শামিকে। এর আগে কপিল দেবকে আমন্ত্রণ না করা নিয়ে কপিল কে সামনে রেখে শামি কে কটাক্ষ করেছিলেন। আর এবার ওই এক ই কাজ করেছেন এক বলিউড গানকে সামনে রেখে।

হাসিন জাহান এবার ব্যবহার করেছেন নাগিন সিনেমার গান, ‘ম্যাই তেরি দুশমন’ গানটি। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই হাসিনের রিলটি দেখে ফেলেছেন তিন লাখেরও বেশি মানুষ। আর তাদের বেশিরভাগ মানুষের যুক্তি এই গনের পিছনে তিনি আদতে শামিকেই কটাক্ষ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ফের শামিকে কটাক্ষ হাসিন জাহানের, কী এমন করলেন তিনি?

উল্লেখ্য, হাসিন জাহানের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে শামির। এই জোরে দিন দুয়েক আগে একটি সাক্ষাৎকারে বলেন, “কেউ যদি সত্যি কথা না বলে, তা হলে সে পালাবে। চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। আমি জানি সত্যিটা এক দিন ঠিক সামনে আসবে”।




