Hardik Pandeya: জাতীয় দলে সুযোগ না পাওয়া হার্দিক, আইপিএলে অধিনায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিসিসিআইয়ের তরফে সিভিসি আহমেদাবাদের ছাড়পত্র মিলেছে সম্প্রতি। তার পর থেকেই নতুন দলের অধিনায়ক হিসাবে আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি হার্দিক পাণ্ডিয়াকে বেছে নিয়েছে। জাতীয় দলে সুযোগ না পাওয়া হার্দিক এখন আহমেদাবাদের প্রধান হাতিয়ার? তবে কী মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সমস্ত সম্পর্কের অব্যহতি দিতে চাইছেন ভারতীয় তারকা?

আরও পড়ুনঃ সতীর্থের হয়ে আম্পায়ারের সাথে বিতর্কে জড়ালেন অধিনায়ক বিরাট

যদিও আহমেদাবাদের পক্ষ থেকে এখনও এবিষয়ে কিছু জানানো হয়নি। তবে নেট মহল এনিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হার্দিক পাণ্ডিয়া। গত ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই দলে ছিলেন তিনি। শুধুমাত্র হার্দিক নয়, আমেদাবাদে দেখা যেতে পারে লেগ স্পিনার রাশিদ খান এবং মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ তুর্কি ইশান কিষাণ।

ইতিমধ্যেই আটটি দলের রিটেন করা প্লেয়ারদের তালিকা দেওয়ার কথা বলা হয়েছে বোর্ডের তরফে। ২২ জানুয়ারির মধ্যে সেই তালিকা জমা দেওয়ার কথা বলেছে বিসিসিআই। করোনার কারণে ব্যাঙ্গালুরুতে ১২ এবং ১৩ ফেব্রুয়ারি হবে আইপিএলের নিলাম।

জাতীয় দলে সুযোগ না পাওয়া হার্দিক, আহমেদাবাদের অধিনায়ক 

জাতীয় দলে সুযোগ না পাওয়া হার্দিক, আহমেদাবাদের অধিনায়ক 
জাতীয় দলে সুযোগ না পাওয়া হার্দিক, আহমেদাবাদের অধিনায়ক

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, তিন জন প্লেয়ারের মধ্যে ৩৩ কোটি টাকার মধ্যে তাঁদেরকে সই করাতে হবে। প্রথম প্লেয়ারের বেতন হতে হবে ১৫ কোটি টাকা, দ্বিতীয় খেলোয়াড়ের বেতন হবে ১১ কোটি এবং তৃতীয় খেলোয়াড়ের বেতন ৭ কোটি টাকা হতে হবে। এর মধ্যে দুইজন ভারতীয় এবং একজন বিদেশী খেলোয়াড়কে থাকতে হবে। একজন আনক্যাপড খেলোয়াড়কে থাকতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন