সতীর্থের হয়ে আম্পায়ারের সাথে বিতর্কে জড়ালেন অধিনায়ক বিরাট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে খেলতে নামার আগে একাধিকবার প্রায় একাধিক সমালোচনার শিকার হতে হয়েছিল বিরাট কোহলি কে। এক জনপ্রিয় মাধ্যমে ভারতীয় তারকা বিরাট কোহলির প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সঞ্জয় মাঞ্জরেকার বলেন, বিরাট নিঃসন্দেহে দারুণ ব্যাটার, কিন্তু ও একেবারেই ফর্মে নেই।

আরও পড়ুনঃ চরম আর্থিক দুরবস্থা PCB-র, তাই কি ভারতকে নিয়ে চার দেশীয় সিরিজের প্রস্তাব রামিজ রাজার?

এই প্রথম আমার মনে হচ্ছে ওর আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। আইপিএলেও আমি এটা লক্ষ্য করেছিলাম। এমনটা সম্ভব বলে আমি কোনোদিন ভাবিওনি। এসবের মধ্যেই আজ টেস্টের দ্বিতীয় দিনে ফের বিতর্কে জড়ালেন কোহলি।

মূলত ইনিংসের ১২তম ওভারের মাথায় গোটা ঘটনার সূত্রপাত। সেখানে মহম্মদ শামিকে পিচের ডেঞ্জার জোনে পা রাখার জন্য সতর্ক করেন ম্যাচ আম্পায়ার এরাসমাস। কিন্তু রিপ্লে’তে দেখা যায় একেবারে অন্য ছবি, সেখানে ডেঞ্জার জোনের থেকে যথেষ্ট দূরত্বে দেখা যায় শামি কে। এরপরই ফিরে আসে বিরাটের সেই চেনা ছবি।

সতীর্থের হয়ে আম্পায়ারের সাথে বিতর্কে জড়ালেন অধিনায়ক বিরাট
সতীর্থের হয়ে আম্পায়ারের সাথে বিতর্কে জড়ালেন অধিনায়ক বিরাট

টেলিভিশন রিপ্লে’তে গোটা বিষয়টি পরিষ্কার হওয়ার পরই আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আরসিবির এই ক্রিকেট তারকা কে। তবে শুধু কোহলি নয় আম্পায়ারের সেই সিদ্ধান্তের জেরে কার্যত ক্ষুব্ধ হয়ে গোটা ভারতীয় ক্রিকেট দল। কারন ম্যাচ চলার সময় দলের কোনো খেলোয়াড়ের প্রতি এমন আচরন সহজেই মনোবল ভেঙে দিয়ে পারফরম্যান্স খারাপ করতে পারে।

সতীর্থের হয়ে আম্পায়ারের সাথে বিতর্কে জড়ালেন অধিনায়ক বিরাট

তবে আজ শুরুতেই সামি ম্যাজিক না দেখা গেলেও এডেন কে সাজঘরে পাঠিয়ে নিজের ঝুলিতে প্রথম উইকেট পুড়ে নেন জসপ্রীত বুমরাহ। পরবর্তীতে প্রোটিয়াসদের দ্বিতীয় উইকেটের পতন ঘটান উমেশ যাদব। বর্তমানে প্রথম ইনিংসে ১৩৬ রানে ৪ উইকেট দক্ষিণ আফ্রিকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন