অনুশীলনে চোট পেলেন হার্দিক, অজিদের বিরুদ্ধে নামার আগে দুশ্চিন্তায় ভারতীয় শিবির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনুশীলনে চোট পেলেন হার্দিক পান্ডিয়া। ডেঙ্গি আক্রান্ত হয়ে বিশ্বকাপের প্রথম দুই ম্য্যচ থেকে ছিটকে যাবার সম্ভাবনা রয়েছে শুভমন গিলের। আর এবার পান্ডিয়ার চোট কিন্তু দুশ্চিন্তা বাড়াল রোহিত শর্মার। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। সেখানে কি তাহলে গিল-পান্ডিয়ার মতো দুই ফর্মে থাকা খেলোয়াড়কে ছাড়াই নামতে হবে ভারতকে? প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ ডাচদের বিরুদ্ধে ম্যাচ জিতেও সমালোচনার মুখে পাকিস্তান, কেন?

ভারতীয় শিবির সূত্রে খবর, অনুশীলনে ব্যাট করার সময় হার্দিকের আঙুলে বল লাগে। বলের গতি বেশ ভালোই ছিল। সঙ্গে সঙ্গে অনুশীলন ছেড়ে বেরিয়ে যান পান্ডিয়া। পরে চিকিৎসকরা জানান, হার্দিকের চোট ততটা গুরুতর নয়। আঙুলে বেশ ভালোই লেগেছে এ কথা সত্যি। কিন্তু বল করার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। সব ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে দেখা যাবে হার্দিককে।

অনুশীলনে চোট পেলেন হার্দিক, অজিদের বিরুদ্ধে নামার আগে দুশ্চিন্তায় ভারতীয় শিবির

অন্যদিকে, শুভমন গিল কিন্তু ডেঙ্গি আক্রান্ত। তিনি প্রথম দু’টি ম্যাচ খেলতে পারবেন না বলেই ধরা হচ্ছে। ফলে, রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে কে নামবেন তা নিয়ে আলোচনা চলছে। যদি কেএলরাহুল ওপেন করেন তাহলে চারে খেলানো হতে পারে ঈশন কিষাণ বা সূর্যকুমার যাদবকে। আবার ঈশন যদি ওপেন করেন তাহলে চারে খেলবেন রাহুল। সেক্ষেত্রে স্কাইকে অজিদের বিপক্ষে এখা যাবে না। কারণ, কেএল রাহুলকে খেলানোর পক্ষেই রাহুল দ্রাবিড়।

অনুশীলনে চোট পেলেন হার্দিক, অজিদের বিরুদ্ধে নামার আগে দুশ্চিন্তায় ভারতীয় শিবির

আর ঈশন যদি ওপেন করেন তাহলে ডান ও বাঁ হাতি কম্বিনেশনও পাওয়া যাবে। বিশ্বকাপের আগে তুখোড় ফর্মে ছিলেন শুভমন গিল। ফলে তাঁর না থাকাটা একটা বড় ফ্যাক্টর ভারতীয় দলের জন্য। তাছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরে শুরু করতে চায় না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ সিরিজেও ভালো ব্যাট করেছিলেন গিল। তবে, চেন্নাইয়ের গরমে গিলকে খেলাতে চায় না ভারতীয় শিবির।

অনুশীলনে চোট পেলেন হার্দিক, অজিদের বিরুদ্ধে নামার আগে দুশ্চিন্তায় ভারতীয় শিবির

কারণ, টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে গিলকে প্রয়োজন। তাই এখন তাঁর সম্পূর্ণ সুস্থ হওয়াটা প্রয়োজন। রোহিত শর্মা আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “গিলকে নিয়ে রিস্ক নিতে চাই না আমরা। অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী দল। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে তো বটেই। তবে, আমরা প্রস্তত।”

অনুশীলনে চোট পেলেন হার্দিক, অজিদের বিরুদ্ধে নামার আগে দুশ্চিন্তায় ভারতীয় শিবির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন