রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা সমস্ত সরকারী অফিসে

প্রসঙ্গত রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী এবং ওই দিনই পাল্টা কলকাতায় ' সংহতি মিছিল' করবেন তিনি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী ২২ জানুয়ারী রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সমস্ত কেন্দ্রীয় সরকারী অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হল। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন যে, ‘অযোধ্যায় রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠার জন্য ২২ জানুয়ারি সব কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি থাকবে। মানুষের অভাবনীয় ভাবাবেগের বিষয়টি নিয়ে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা সমস্ত সরকারী অফিসে

আরও পড়ুন : ১০০ শতাংশ প্রাণঘাতী করোনার নতুন স্ট্রেইন, আবার কি ফিরবে মহামারী?

তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে। এই নিয়ে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি নবান্ন। প্রসঙ্গত রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী এবং ওই দিনই পাল্টা কলকাতায় ‘ সংহতি মিছিল’ করবেন তিনি। কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছে,

রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা সমস্ত সরকারী অফিসে

রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা সমস্ত সরকারী অফিসে

‘২০২৪ সালের ২২ জানুয়ারী অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা উদযাপন করা হবে দেশজুড়ে। যাতে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ওই উৎসবে যোগ দিতে পারেন, সেজন্য ২০২৪ সালের ২২ জানুয়ারী দুপুর ২ টো ৩০ মিনিট পর দেশজুড়ে সব কেন্দ্রীয় সরকারী অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠান অর্ধদিবস বন্ধ থাকবে।’

রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা সমস্ত সরকারী অফিসে
রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা সমস্ত সরকারী অফিসে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর