শীতকাল এলেই চুলের আর্দ্রতা যেন আরও কমে যায়। একপ্রকার প্রাণহীন হয়ে যায়। এছাড়া চুল পড়ে যাওয়ার সমস্যা তো আছেই। অত্যধিক দূষণ, আবহাওয়া- এমন নানা কারণে চুলের বারোটা বেজে যায়। এই সময়ে চুলের বাড়তি যত্ন প্রয়োজন হয়। অনেকেই চুলের যত্ন নিতে পার্লারে যান, কিন্তু অনেকের পক্ষে আবার এত টাকা খরচ করা সম্ভব নয়। তাই এই সব চিন্তা ভুলে বাড়িতেই কিছু সহজ উপায়ে হেয়ার স্পা (Hair Spa at home) করে ফেলুন। এতে পার্লারে যাওয়ার সময় ও টাকা দুই বাঁচবে।



আরও পড়ুন: সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি-পাঞ্জাবি, কেন এই রঙকে এত গুরুত্ব দেওয়া হয়?
প্রথমেই চুলে অলিভ ওয়েল (Olive Oil) মেখে নিন। এই তেলে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন (Protin), অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা চুলের রক্ষাকবচ হিসেবে কাজ করে। তবে বাড়িতে অলিভ ওয়েল না থাকলে নারকোল তেল, ভিটামিন ই ক্যাপসুলের (Vitamin E Capsule) মিশ্রণ মাথায় মেখে নিন। এরপর গরম জলে তোয়ালে বা সুতির কাপড় ভিজিয়ে মাথায় বেঁধে দিন। স্টিমারও ব্যবহার করতে পারেন। মিনিট ১৫ অপেক্ষা করে ঠাণ্ডা জলে শ্যাম্পু করে নিন। গরম জল মাথার ত্বকে হাইড্রোজেনের পরিমাণ অনেক কমিয়ে দেয়। ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। যার ফলে চুল পড়তে থাকে। তাই শীতের সময় হলেও ঠাণ্ডা জলেই মাথা ধুয়ে নিন।

এবার তৈরি করতে হবে হেয়ার মাস্ক (Hair Mask)। যার জন্য আমাদের ঘরের কিছু উপকরণ লাগবে। একটি কাঁচের পাত্রে অলিভ অয়েল, টক দই, ডিমের সাদা অংশ দিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে নিন। ডিমের গন্ধ অনেকরই সহ্য হয় না সেক্ষেত্রে ডিমের বদলে কলা ব্যবহার করতে পারেন। অলিভ অয়েলের বদলে অ্যালভেরা জেল ব্যবহার করতে পারেন। মাথার তালু সহ চুলে ভালো করে প্যাক লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে দিন। এরপর আবার শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


শীতে চুলের যত্ন নেবেন কীভাবে? খরচ বাঁচিয়ে বাড়িতেই করুন হেয়ার স্পা

চুলের জল ঝরিয়ে হাত দিয়েই জট ছাড়িয়ে নিন। এরপর চুলে হেয়ার সিরাম অ্যাপ্লাই করে এয়ার ড্রাই করতে ছেড়ে দিন। ভেজা চুল আছড়াতে যাবেন না। চুল পুরো শুকিয়ে গেলে মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিন।







