রঙ খেলার আগে মেনে চলুন কয়েকটি সহজ টিপস, ক্ষতি হবে না চুলের

Holi 2024: দোল মানেই রঙয়ের উৎসব। তবে রঙ খেলতে যাওয়ার আগে কিছু কাজ অবশ্যই করতে হবে যাতে রঙয়ের কারণে আপনার চুলের ক্ষতি না হয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দোল মানেই রঙয়ের উৎসব। লাল, সবুজ, নীল, হলুদ নানা রঙয়ের খেলায় মেতে উঠবে আট থেকে আশি। তবে রঙ খেলতে যাওয়ার আগে কিছু কাজ অবশ্যই করতে হবে যাতে রঙয়ের কারণে আপনার চুলের ক্ষতি না হয়। দোলের দিন সকালে উঠেই চুল ও ত্বকের বিশেষ যত্ন নিতে হবে। নাহলে অনেকেরই ত্বকে চুলকানি বা র‍্যাশের সমস্যা এবং চুল নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। কীভাবে চুলের যত্ন (Hair care tips) নেবেন, জেনে নিন।

রঙ খেলার আগে মেনে চলুন কয়েকটি সহজ টিপস, ক্ষতি হবে না চুলের

আরও পড়ুন: এবছর আইপিএলে KKR এর ভবিষ্যৎ কী? জানিয়ে দিলেন মেন্টর গৌতম গম্ভীর

দোলের দিন বাড়ি থেকে বেরোনোর আগে চুলে ভালো করে নারকেল তেল (Coconut Oil) বা বাদাম তেল (Almond Oil) মেখে নিন। বিশেষ করে চুলে আগায় তেল মেখে নিতে হবে। এই তেল রক্ষাকবচ হিসেবে কাজ করবে, ফলে চুলে রঙ লাগলেও বেশি ক্ষতি হবে না।

রঙ খেলার আগে মেনে চলুন কয়েকটি সহজ টিপস, ক্ষতি হবে না চুলের

বাইরে বেরোলে টুপি বা স্কার্ফ দিয়ে মাথা ঢেকে নিন। এরফলে চুলের অনেকটা অংশই ঢাকা থাকবে এবং বেশি রঙ লাগবে না। আপনি চাইলে শাওয়ার ক্যাপ পড়েও রঙ খেলতে পারেন। স্কার্ফ বা টুপি আপনাকে একটা স্টাইলিশ লুক দেবে।

রঙ খেলার আগে মেনে চলুন কয়েকটি সহজ টিপস, ক্ষতি হবে না চুলের

রঙ খেলার আগে মেনে চলুন কয়েকটি সহজ টিপস, ক্ষতি হবে না চুলের
রঙ খেলার আগে মেনে চলুন কয়েকটি সহজ টিপস, ক্ষতি হবে না চুলের

রঙ খেলে আসার পর প্রথমে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে। অনেকটা রঙ ধুয়ে গেলে এবার সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন। তারপর চুলে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। হাতে সময় থাকলে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। চুল ধোঁয়া হয়ে গেলে ভালো করে মুছে বাতাসে শোকাতে দিন। ড্রায়ার ব্যবহার না করাই ভালো। হালকা ভিজে থাকবে এমন অবস্থায় চুলে সিরাম লাগিয়ে নিন। এই সহজ টিপস গুলি মেনে চললে চুলের ক্ষতি আটকাতে পারবেন আপনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত