নজরবন্দি ব্যুরোঃ আগের বছর থেকেই করোনায় জর্জরিত গোটা বিশ্ব। তার সমান প্রভাব এসেছে আমাদের দেশেও, তবে বর্তমানে ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পাশাপাশি করোনার সংক্রমণ আগের থেকে কিছুটা কম হলেও এখন সম্পূর্ণ ভাবে শেষ হয়নি এই মারন রোগ। ঠিক এমনই সময় নয়া সম্প্রীতির সাক্ষী হল বসিরহাটের বাদুড়িয়া থানার নারকেলবেরিয়া গ্রাম।
আরও পড়ুনঃ চলতি বছরেই আইবিপিএস এর মাধ্যমে প্রচুর চাকরির সুযোগ ব্যাঙ্কে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বহুদিন ধরেই ওই গ্রামে বসবাস করছেন হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ। সেখানেই বৃদ্ধ মা কে সঙ্গি করে থাকতেন দিনমজুর ইমন রায়। সেখানেই আজ মারা যান বছর সাতাশের এই যুবক। কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সন্দেহে সহজে কেউ ছোঁওয়ার সাহস করেনি তাকে।





