মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ পাকিস্তানে জেল খাটছে। তাকে ৭৮ বছরের সাজা দেওয়া হয়েছে। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার সাতটি ভিন্ন মামলায় তাকে এই সাজা শুনিয়েছে আদালত। এমনই তথ্য দিল রাষ্ট্রসংঘ। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে সাজা কাটছে হাফিজ সইদ।
আরও পড়ুন: হাতে হাত শাহজাহান-শুভেন্দুর! বিজেপিকে ‘না’ বলায় বিপাকে তৃণমূল নেতা? শুরু বিতর্ক

সন্ত্রাসমূলক ৭টি মামলায় আর্থিক মদত দেওয়ার অভিযোগেই ৭৮ বছরের সাজা দেওয়া হয়েছে তাঁকে। সংবাদ সংস্থা পিটিআই (PTTI) সূত্রে এমনটাই জানা যাচ্ছে। গত ডিসেম্বর মাসেই ভারত পাকিস্তানের (Pakistan) কাছে হাফিজ সইদকে (Hafiz Saeed) প্রত্যার্পণের জন্য আবেদন জানিয়েছিল।

সেই দাবি খারিজ করে দিয়েছিল ইসলামাবাদ (Islamabad)। তাদের দাবি ছিল, হাফিজ সইদকে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা রয়েছে। তাছাড়া ভারতের সঙ্গে বন্দি প্রত্যার্পণের কোনও চুক্তিও করা হয়নি।
বহাল তবিয়তে পাকিস্তানেই আছেন হাফিজ সইদ, জানালো রাষ্ট্রসংঘ

উল্লেখ্য, ২০০৮ সালের ডিসেম্বরে হাফিজকে গ্লোবাল টেররিস্ট তকমা দিয়েছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। মুম্বই হামলার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি (Most Wanted Militant) তালিকাতেও রয়েছে লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা।



