এখনই এইচ-১বি ভিসার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি নয়।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃএখনই এইচ-১বি ভিসার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি নয়। ভিসার ওপর নিষেধাজ্ঞা এখনই বলবত হচ্ছে না । এইচ-১বি ভিসা-সহ একাধিক ধরনের মার্কিন ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা রদের নির্দেশ দিতে গিয়ে ক্যালিফর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জেফ্রি হোয়াইটের মন্তব্য, ‘‘ওয়ার্ক ভিসার উপর এই ধরনের নিষেধেজ্ঞা জারি করার সাংবিধানিক অধিকারই নেই প্রেসিডেন্ট ট্রাম্পের!’’ মার্কিন বিচারকের এই রায়ে আমেরিকায় কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা অনেকটাই স্বস্তি আশ্বাস পেয়েছেন ।

আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি হলেন ট্রাম্প। কেমন আছেন তিনি?

করোনা যাতে আমেরিকাবাসীদের জীবিকায় ‘বহিরাগত ‘থাবা না বসাতে পারে, সেই যুক্তিতে গত জুন মাসে নতুন করে এইচ-১বি, এইচ-২বি, জে এবং এল-সহ একাধিক ধরনের ভিসায় স্থগিতাদেশ জারি করেছিল ট্রাম্প প্রশাসন। এ বছর শেষ না-হওয়া পর্যন্ত অন্তত এই নিয়মে কোনও হেরফের হবে না বলে জানিয়ে দিয়েছিলেন প্রশাসনিক কর্তারা।

যা ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের কপালে ভাঁজ ফেলেছিল। একই সঙ্গে এই নির্দেশের বিরোধিতায় মুখ খুলতে দেখা যায় তাবড় মার্কিন সংস্থাগুলিকে। এমনকি আইনি পথে এর বিরোধিতায় নামে তারা। মার্কিন ডিপার্টমেন্ট অব কমার্স এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিয়োরিটির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারার্স,

এখনই এইচ-১বি ভিসার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি নয়। আমেরিকান চেম্বার অব কমার্স, ন্যাশনাল রিটেল ফেডারেশন এবং টেকনেট-এর মতো সংগঠনের অন্তর্গত বিভিন্ন সংস্থা। তাদের দাবি ছিল, প্রশাসনিক ডিক্রি বলে বিদেশ থেকে কর্মী নিয়োগে বাধা সৃষ্টি করতে যে পদক্ষেপ করেছে ট্রাম্প, তাতে লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি। অর্থনৈতিক সঙ্কট আরও চেপে বসবে সংস্থাগুলির উপর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর