TMC: ক্ষমতায় না আসি, তা হলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ও বসবেন না, বিধায়কের মন্তব্য ঘিরে শোরগোল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমি না জিততে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যেতে পারবেন না। যদি ভোট না পাই তা হলে আমি সন্ন্যাস নিয়ে নেব। আমি যদি পাঁচলায় ক্ষমতায় না আসি, তা হলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ও বসবেন না। একথা বলে ফের জল্পনা বাড়ালেন হাওড়ার পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক। ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে ফের জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ BJP-TMC: অভিষেকের সঙ্গে আদৌ বৈঠক করেছিলেন? কী বললেন দুই বিজেপি বিধায়ক

Shamim Ahamed Ads

বিধানসভা নির্বাচনের আগে একথা বলতে শোনা গিয়েছিল তৃণমূল বিধায়ককে। দলীয় সূত্রে খবর, সম্প্রতি একটি দলীয় সভা থেকেই একথা বলতে শোনা গেছে তৃণমূল বিধায়ককে। যা থেকেই বিতর্কের দানা বাঁধতে শুরু করেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেন নজরবন্দি। কিন্তু বিধায়কের এই মন্তব্য তৃণমূলের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে এবিষয়ে সন্দেহ নেই।

ক্ষমতায় না আসি, তা হলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ও বসবেন না, মন্তব্য বিধায়কের 
ক্ষমতায় না আসি, তা হলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ও বসবেন না, মন্তব্য বিধায়কের 

যদিও বিধায়কের বক্তব্য, এই ধরনের বাজে কথা তিনি বলেন না। বিধানসভা নির্বাচনের আগে অনেকেই বলেছিলেন পাঁচলায় তৃণমূল জিতবে না। কিন্তু সেটা করে দেখিয়েছি। তখনই আমি বলেছিলাম। এখন দিদির সুরক্ষা কবচ নিয়েছে। দলের নির্দেশ মেনে কাজ করব।

ক্ষমতায় না আসি, তা হলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ও বসবেন না, মন্তব্য বিধায়কের 

ক্ষমতায় না আসি, তা হলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ও বসবেন না, মন্তব্য বিধায়কের 

যদিও গুলশনের এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রি অরূপ রায়। তাঁর কথায়, গুলশনের এই বক্তব্য নিয়ে দলীয় স্তরে আলোচনা হবে। এই মন্তব্যকে সমর্থন করেন না। একইসঙ্গে গুলশন মল্লিকের সঙ্গে এবিষয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। অপর এক তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের বক্তব্য, ওনার নিজের উপর এবং নিজের বিধানসভার উপর আস্থা আছে বলেই উনি এই কথা বলেছেন। এটা ইতিবাচক দিক। মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে বলেই একথা বলতে পারছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত