BJP-TMC: অভিষেকের সঙ্গে আদৌ বৈঠক করেছিলেন? কী বললেন দুই বিজেপি বিধায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মার্চ-এপ্রিল মাসে এরাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ছোট বড়ো যে কোন নির্বাচনের আগেই ওঠে দল বদলের হাওয়া। এক ফুল থেকে অন্য ফুলে মৌমাছির মত ছুটে যায় রাজনৈতিক নেতারা। আর সেই হাওয়া আবারও জল্পনার ঝড় তুলল মঙ্গলবার রাতে বঙ্গ রাজনীতিতে। শোনা যাচ্ছে,  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে দেখা করতে যান বিজেপির দুই বিধায়ক, তাঁদের মধ্যে আবার একজন তারকা বিধায়ক৷

আরও পড়ুনঃMamata Banerjee: কেষ্টহীন বীরভূম সফরে মমতা, একাধিক পরিকল্পনা তৃণমূলের

Shamim Ahamed Ads

তবে এবার কার দল বদলের পালা? এই নিয়ে কানাঘুষো দুই মহলেই। অভিষেকের সঙ্গে যে দুই বিজেপি বিধায়ক দেখা করেছেন, তাঁদের নাম কিন্তু প্রকাশ্যে আসেনি৷ কিন্তু সন্দেহের তীর তারকা হিরণ চ্যাটার্জীর দিকে। কয়েক দিন আগেই দেবের রাজনৈতিক পরিচয় নিয়ে কাঁটাছেঁড়া করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। মাস ঘুরতে না ঘুরতেই এই বিপুল বদল নিয়ে কার্যত হতবাক সাধারণ নাগরিকরা। তবে রাজনীতিতে এই ঘটনা আকছার ঘটে। তবে এই জল্পনায় জল ঢাললেন দুই বিধায়ক।

অভিষেকের সঙ্গে আদৌ বৈঠক করেছিলেন? কী বললেন দুই বিজেপি বিধায়ক
অভিষেকের সঙ্গে আদৌ বৈঠক করেছিলেন? কী বললেন দুই বিজেপি বিধায়ক

অভিষেকের সঙ্গে দুই বিজেপি বিধায়কের সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়ে যায়৷ তবে দলবদলের জন্যই এই সাক্ষৎ-কথাবার্তা বলেই জানা গিয়েছে৷ আর এরপরই মঙ্গলবার রাতেই হঠাৎ করে ফেসবুক লাইভ করেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক শংকর ঘোষ৷ সেই লাইভে তিনি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘বিজেপি বিধয়করা অভিষেকের সঙ্গে বৈঠক করেছেন এই খবর ছড়িয়ে পড়ার পর আমায় অনেকেই ফোন করেছেন, এই সব খবর প্রচারের ফলে দলের কাছে আমার ইমেজটা খারাপ  করা হচ্ছে৷ দলের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে৷ আমি এই ধরনের নোংরা কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি”৷

অভিষেকের সঙ্গে আদৌ বৈঠক করেছিলেন? কী বললেন দুই বিজেপি বিধায়ক

FmH

এদিনই রাতে বেশ কয়েকটি ছবি টুইট করেন বিজেপি তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়৷ ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন তিনি সেই তারকা বিধায়ক নন যিনি তৃণমূলে যোগ দিয়েছেন। টুইটে তিনি লেখেন, ‘‘গ্লোবাল সামিটে যোগ দেওয়ার জন্য আমি মধ্যপ্রদেশে আছি৷’’ তিনি কলকাতায় নেই তাই কোনও রাজনৈতিক দলের নেতার সঙ্গে সাক্ষাতের সঙ্গে তাঁর যোগ নেই বলে পরিষ্কার করে দিয়েছেন৷ শেষে ভারত মাতার জয় ও গেরুয়া শিবিরের স্লোগানও ব্যবহার করতে দেখা যায়। স্বাভাবিক ভাবেই সন্দেহের চোখ এখন ঘুরছে অন্যদিকে? তবে কোন বিজেপি বিধায়ক যাচ্ছেন তৃণমূলে? তা নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোড়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত