বিরোধীদের টানা বিরোধিতা ও শহিদ অগ্নিবীর পরিবারের বক্তব্যের পরই সরকার নিল বড় পদক্ষেপ। অগ্নিপথ স্কিমের আওতায় প্রাক্তন অগ্নিবীরদের জন্য নেওয়া হল বিশেষ সংরক্ষণ। এবার থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনতে কনস্টেবল পদে কেন্দ্রীয় বাহিনীতে ১০ শতাংশ সংরক্ষণ। মোদি সরকার নিয়েছে এই পদক্ষেপ। সিআইএসএফ CISF, BSF, CRF-এ ১০ শতাংশ পদ সংরক্ষণ চালু করা হবে।



সব নিয়োগ হবে কনস্টেবল পদে। ২০২২ সালে অগ্নিপথ প্রকল্প চালু করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এই প্রকল্পে প্রতিবছর ৪৫ থেকে ৫০ হাজার সেনা জওয়ান নিয়োগ করা হয়। নিযুক্তরা চার বছর পর অবসর নেবেন। এদের মধ্যে ২৫ শতাংশকে আরও ১৫ বছরের জন্য নিয়োগ করা হবে। প্রকল্প ঘোষণার পরেই দেশজুড়ে তুমুল আন্দোলন শুরু হয়ে যায়।

সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনে বিরোধীরা সরকারকে কোণঠাসা করায় অগ্নিপথ প্রকল্প নিয়ে চিন্তা বাড়ে সরকারের। বিরোধী দলনেতা রাহুল গাঁধীর বিরোধের মধ্যেই সংসদে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, অগ্নিপথ সামরিক স্কিম ১৫৮ জনের পরামর্শ নেওয়ার পরে চালু করা হয়েছিল।


কেন্দ্রীয় বাহিনীতে ১০ শতাংশ সংরক্ষণ, অগ্নিবীর নিয়ে বড় ঘোষণা মোদি সরকারের

অগ্নিপথ প্রকল্পে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৪ বছরের জন্য অগ্নিবীরদের নিয়োগ করা হবে। এই সময়সীমা শেষ হলে, ২৫ শতাংশকে ১৫ বছরের জন্য নিয়োগ করবে সেনা। বাকি ৭৫ শতাংশকে দেওয়া হবে স্বেচ্ছাবসর। যা নিয়ে প্রথম থেকেই আপত্তি তুলে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে চাকরিপ্রার্থীদের।







