প্রাক্তনের আরোগ্য কামনা বর্তমানের; বুদ্ধদেবের খবরে উদবিঘ্ন রাজ্যপালও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তনের আরোগ্য কামনা বর্তমানের; এদিন বনগাঁতে সভা করতে গিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। সেখানেই মোবাইলে খবর আসে চরম শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এর পরেই ট্যুইট করেন মমতা। বুদ্ধদেবের খবরে উদবিঘ্ন রাজ্যপালও। তিনিও দ্রুত আরোগ্য কামনা করেন বুদ্ধবাবুর। এদিন বুদ্ধবাবুকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে দুপুর আড়াইটা নাগাত। হাসপাতালের ফ্লু-ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে। জানা গিয়েছে, তাঁর শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা ৭০-এর আশেপাশে।

আরও পড়ুনঃ আমার মত কাজ করা কারও পক্ষে সম্ভব নয়, করে দেখালে পদত্যাগ করব! মমতা

এর আগে ২০১৮ সালের ৫ই এপ্রিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেতেই , তাঁকে দেখতে পৌঁছে গিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। পাম এভিনিউ এর ফ্ল্যাটে ফুল আর মিস্টি নিয়ে হাজির হন মমতা। পরে সংবাদ্মাধ্যম কে জানান, দুজনের মধ্যে বই নিয়ে আলোচনা হয়েছে। অসুস্থ বুদ্ধদেবের স্বাস্থ্য নিয়েও অনেক আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে সংঘর্ষের ঘটনা যেমন একটি দিক, তেমনই এই সৌজন্যের ছবিও একটি বড় দিক। কিছুদিন আগে রাজ্যপাল জগদীপ ধনকড়-ও সস্ত্রীক দেখা করে আসেন বুদ্ধবাবুর সাথে।

এদিকে আজ বুদ্ধদেব ভট্টাচার্যের জন্যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে উডল্যান্ডে। সেই মেডিক্যাল বোর্ডে রয়েছেন ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। তাঁকে আইসোলেশন আইসিইউ-তে রাখা হয়েছে। হাসপাতালে নিয়ে আসা মাত্রই চিকিৎসা শুরু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। অক্সিজেন সাপোর্ট দেওয়ার পাশাপাশি এইচআরসিটি করা হচ্ছে বুদ্ধবাবুর। চিকিৎসকরা জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে ফুসফুসের সিটি স্ক্যান করা হবে।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে তাঁকে দক্ষিন কলকাতার উডল্যাণ্ড হাসপাতালেই ভর্তি করা হয়েছিল শ্বাসকষ্টের কারনে। সেবার মাত্র ৩ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। চিকিৎসকরা তখন জানিয়েছেন নিউমোনিয়ার সংক্রমন প্রায় কমে গেছে। রক্তচাপ এবং পালস রেট একদম স্বাভাবিক, শরীরে বেড়েছে হিমোগ্লোবিন এবং অক্সিজেনের মাত্রা। তবে আগামী কয়েক দিন  আইভি ইঞ্জেকশনের মাধ্যমে তাঁকে অ্যান্টিবায়োটিক দিতে হবে পাশাপাশি চলবে অক্সিজেন, নেবুলাইজার এবং ফিজিও চেষ্ট থেরাপি।
এদিন হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার পরে বিশেষ অ্যাম্বুলেন্স মাত্র ১৫ মিনিটেই তাঁকে পৌঁছে দেয় পাম এভিনিউ-এর ফ্ল্যাটে।

গত ১৫ বছর ধরে বর্ষীয়ান সিপিএম নেতার সিওপিডি-র সমস্যা রয়েছে। যে কারণে দীর্ঘ দিন ধরেই তাঁকে অক্সিজেনের সাপোর্ট নিয়ে থাকতে হয়। বাড়িতে সারাক্ষণই একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে নাকে নল লাগানো থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সম্প্রতি তাঁকে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। তখন ধনকড়ে প্রকাশিত ছবিতেও দেখা গিয়েছিল বুদ্ধবাবু শয্যাশায়ী। এখন দেশজুড়ে বাম সমর্থক সহ বুদ্ধদেব ভট্টাচার্যের অগনিত ভক্তদের আশ্বস্ত করে কবে বুদ্ধবাবু ফের তার পরিচিত পাম এভিনিউ এর দু কামরার বইমোড়া ফ্ল্যাটে ফিরে আসেন বুদ্ধবাবু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত