নজরবন্দি ব্যুরো: রাজ্য-রাজ্যপাল সংঘাত বেড়েই চলছে। আর এই সংঘাতের আবহেই তৃণমূলকে সময় দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অর্থাৎ সোমবার তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করতে পারেন রাজ্যপাল, এমনটাই সূত্র মারফৎ জানা যাচ্ছে।
আরও পড়ুন: Weather Update: পুজোর আবহাওয়া নিয়ে চিন্তায় বঙ্গবাসী, বড় আপডেট দিল আলিপুর


দার্জিলিংয়ের পর এবার কলকাতায় দেখা করার সময় দিলেন সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, তৃণমূলকে সোমবার বিকাল ৪টেয় সাক্ষাতের সময় দিয়েছেন রাজ্যপাল। তবে এখনও পর্যন্ত রাজ্যপালের কাছে কলকাতায় তৃণমূলের সাক্ষাৎপ্রার্থনা সংক্রান্ত কোনও চিঠি এসে পৌঁছয়নি। রাজ্যপাল আগে যা আবেদন পেয়েছিলেন তার ভিত্তিতে দার্জিলিংয়ের রাজভবনে তিনজন তৃণমূল প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎও করেন।

এদিকে, ১০০ দিনের কাজে বঞ্চনা এবং আবাস যোজনা ইস্যুতে বিগত তিনদিন ধরে রাজভবনের নর্থ গেটের সামনে ধরনায় বসেছে তৃণমূল। সেই ধরনা মঞ্চে উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ রাজ্যের তাবড়-তাবড় বিধায়ক নেতা মন্ত্রীরা। আর তৃণমূলের এই ধরনা নিয়ে ইতিমধ্যেই রাজভবনের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়েছে রাজ্যের।



সূত্রের খবর, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে রাজভবনের সামনে মঞ্চ গড়ে ধরনা দিচ্ছে তৃণমূল? এই প্রশ্ন তুলেই এবার মুখ্যসচিবকে চিঠি দিতে চলেছেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ে ধরনা নিয়ে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যসচিবকে যে চিঠি পাঠাতে চলছেন, সেখানে তিনটি ধারার কথা উল্লেখ রাখা হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেই চিঠি তৈরি হয়ে গিয়েছে।
সংঘাতের আবহেই তৃণমূলকে সময় দিলেন রাজ্যপাল, প্রতিনিধিদের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ









