নজরবন্দি ব্যুরোঃ বাংলার প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার এনআরএস হাসপাতালের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দান করেন তিনি। আর দেখানেই তিনি করলেন বাংলার প্রশংসা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী এবং তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনও।
আরও পড়ুনঃ কমিশনের সিদ্ধান্তে ভুল ছিল, ছয় বছর পর নিয়োগপত্র পেলেন ৭ জন
সেখানেই রাজ্যের নয়া রাজ্যপাল মন্তব্য করেন, একদিন গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত। আর ভারতের হয়ে নেতৃত্ব দেবে বাংলা। এককথায় তিনি বলতে চাইলেন, বিশ্বের সামনে দেশকে নেতৃত্ব দেবে নরেন্দ্র মোদী এবং বাংলায় যে ভারতকে নেতৃত্ব দেবেন তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর নয়া রাজ্যপালের মুখে এমন প্রশংসা শুনতে সবার ভালই লেগেছে।

বাংলার পাশাপাশি রাজ্যপাল তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের উপরেই। সেই তরুন প্রজন্মের হাত ধরেই বাংলার আরও উন্নতি ও গৌরব বৃদ্ধির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। যদিও রাজ্যপালের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, আশা করা তো ভাল। ওনার নামের মধ্যে সেটা আছে। উনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে অনুসরণ করেন। আমরাও আশা করি বাংলা যেমন দেশকে নেতৃত্ব দিয়েছে, আগামিদিনে আবারও দেবে। কিন্তু কীভাবে, সেটা মানুষ ঠিক করবেন।
‘দেশকে নেতৃত্ব দেবে বাংলা’,বললেন সি ভি আনন্দ বোস 
উল্লেখ্য, রাজ্যপালের মুখ থেকে এই প্রশংসা পেয়ে খুশি শাসকদল। যদিও শপথ নেওয়ার পর রাজ্যপাল দেখা করে এসেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তবে বাংলাকে নিয়ে রাজ্যপালের এই প্রশংসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।








