নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গের বুকে রাজ্য ও রাজ্যপালের সংঘাত কোনো নতুন কিছু নয়। কিন্তু সাম্প্রতিককালে রাজ্যপালের আচরণে যথেষ্ট অসন্তুষ্ট হন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই আজকের বৈঠক থেকেই রাজ্যপাল কে টুইটার থেকে ব্লক করার সিদ্ধান্তের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, , ‘‘আমি রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছি। ব্লক করতে বাধ্য হয়েছি।’’ তাঁর এই বিস্ফোরক মন্তব্যের কিছুক্ষণ পরেই ফের টুইট করে পাল্টা জবাব দেন রাজ্যপাল।
আরও পড়ুনঃ Mamata Banerjee: রাজ্যপালের আচরণে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, অবশেষে ট্যুইটারে ব্লক করলেন


নিজের পুরনো প্রথা মেনেই আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের শেষে তাঁর অ্যাকাউন্ট ব্লক প্রসঙ্গে টুইট করে রাজ্যপাল লেখেন, দেশের সাংবিধানিক নিয়মনীতি তে কোনরকম ভাবেই ব্লক করা সম্ভব নয়। এছাড়াও ভারতীয় সংবিধানের ১৫৯ নম্বর ধারা অনুযায়ী আইনের শাসন কে কেউ থামিয়ে দিতে পারেনা। তাই ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রাখাই এই মুহূর্তে দায়িত্ব প্রাপ্তদের অন্যতম কাজ।
আজ নিজের প্রশাসনিক বৈঠক থেকে দফায় দফায় একাধিক বিষয় কে কেন্দ্র করে রাজ্যপাল কে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কাছে বহু ফাইল আটকে রয়েছে। ওনার সঙ্গে গিয়ে আমি দেখা করেছি। কথা বলেছি। কিন্তু কোনও লাভ হয়নি। পাশাপাশি বাম জামানার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘বাম জমানায় যখন রাজ্যপাল ছিলেন ধর্মবীর, তখন তিনি কিছু ফাইলে সই করেননি। তা নিয়ে আন্দোলন হয়েছিল। শেষমেশ তাঁকে সরে যেতে হয়েছিল। আমরা তো দেড় বছর ধরে সহ্য করছি। চার বার ধরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি কিন্তু কোনও লাভ হয়নি”।
মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লকের পাল্টা দিলেন রাজ্যপাল
WB Guv : Under Article 167 it is Constitution “duty” of the Chief Minister to furnish such information relating to the administration of the affairs of the State and proposals for legislation as the Governor may call for.
Related Newsঘণ্টাখানেকেই কালবৈশাখীর ধাক্কা! ঝড়-বৃষ্টি-শিলাবৃষ্টির সতর্কতা, কলকাতায় কী পরিস্থিতি?কুলটিতে চাঞ্চল্য: নাবালিকা নির্যাতনের অভিযোগে CISF জওয়ান গ্রেফতার, উত্তাল এলাকাWhy “block” information to Guv now for two years ? pic.twitter.com/aOlEN5YZGb
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 31, 2022
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রতিদিন আমাকে ট্যুইট করে গালাগালি দেন রাজ্যপাল। আমাদের প্রশাসনিক আধিকদের গালাগালি করেন। অসাংবিধানিক কথাবার্তা বলেন। প্রতিদিন তিনি উৎসাহ করছেন অশান্তি ছড়ানোর। বিধানসভা থেকে সংসদে এবিষয়ে সরব হবেন বলে জানিয়েছেন তিনি। তবে এই দড়ি টানাটানিড় শেষ কি পরিনতি দাঁড়ায় সেদিকেই নজর এখন সকলের।









